‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

কক্সবাজারে র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি : আটক ১

কক্সবাজারে মিথ্যা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ১টায় কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


আটক ব্যক্তির নাম মো. আরহাম খান (৩৫)। বগুড়া জেলার সোনাতলা থানার দিগদায়ির ইউনিয়নের কোয়ালী কান্দি গ্রামের আমজাদ হোসেন খানের ছেলে সে।



র‌্যাব জানিয়েছে, কখনো র‌্যাব, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ নানা পরিচয়ে ভয়-ভীতি দেখিয়ে কক্সবাজারের হোটেল-মোটেলে চাঁদাবাজি করতো আরহাম খান। তার কাছ থেকে ভুয়া র‌্যাব লেখা আইডি কার্ড, শিক্ষা মন্ত্রণালয়ের ভুয়া আইডি কার্ডসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন নকল কাগজপত্র উদ্ধার করা হয়েছে।



কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, আরহাম খান গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি করে। প্রতারণা করে অর্থ হাতিয়ে নিত সে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর