মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

জামালপুরে আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন....


বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশক্রমে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জামালপুর সদর উপজেলা যুবলীগের উদ্যােগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার  (২২সেপ্টেম্বর) সকালে    রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগ অফিস, ( নান্দিনা পূর্ব বাজার)   দলীয় কার্যালয়ে এ প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর সদর উপজেলা  শাখার সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও (ভারপ্রাপ্ত)  সাধারণ সম্পাদক মোঃ আশেকুল ইসলামের  সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে 

প্রধান অতিথির বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার সভাপতি জনাব রাজন সাহা রাজু,এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব ফারহান আহম্মেদ, সহ- সভাপতি বাবুল আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক রাতুল সাহা  সহ অনেকে।বক্তারা বলেন, প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম মত এমন একটি কাজের উদ্যােগ নেওয়ার জন্য যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে ধন্যবাদ জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, দেশের স্বার্থে দলের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান বক্তারা । কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় পরে সকল শহীদের সরণের একমিনিট নিরবতা পালন করে দোয়া করা হয়। 

জামালপুর সদর উপজেলা  আওয়ামী যুব লীগের  প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে সদর উপজেলা  যুবলীগ, সকল ইউনিয়ন  যুবলীগ,  ওয়ার্ড  যুবলীগ ও ইউনিট যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আরও খবর