মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

প্রবল বৃষ্টির মধ্যে জয়পুরহাট-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হাসানুজ্জামান মিঠুর সফল জনসমাবেশ

আওয়ামী লীগ সরকারের দেশব্যাপী উন্নয়ন, সুশাসন, ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার দৃঢ় সংকল্প নিয়ে জামালপুর ইউপি চেয়ারম্যান ও জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মিঠুর উদ্যোগে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে সন্ধা পর্যন্ত প্রবল বৃষ্টির মধ্যেও বিশাল জনসমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের প্রবিন আওয়ামী লীগ নেতা জয়পুরহাট জেলা (মহকুমার) আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল সরদারের নাতি এবং জামালপুর ইউনিয়নের দীর্ঘ ২০ বছরের সভাপতি  আনসার আলী মন্ডলের পুত্র জামালপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ও জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ ও উদিয়মান নেতা, জনপ্রিয় মুখ হাসানুজ্জামান মিঠু বৈরি আবহাওয়া ও বৃষ্টিকে উপক্ষো করে বিশাল এক জনসমাবেশে আসন্ন দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশায় নিজের প্রর্থিতা ঘোষণা করেছেন। 

দলমত নির্বিশেষে অতি জনপ্রিয় চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুর আহ্বানে বৈরি আবহাওয়া ও প্রচুর বৃষ্টিকে উপেক্ষা করে জনসমাবেশ স্থলে হাজারো নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত হলে বৃষ্টিতে ভিজেই তিনি মঞ্চে উঠলে নেতাকর্মী ও বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষ তাকে ভালোবেসে আবেগ আপ্লুত হয়ে বৃষ্টিতে ভিজেই চেয়ারে বসে পড়ে জনসভাকে সফল করেন। এ সময় উপস্থিত সকলে তাকে জয়পুরহাট-০১ আসনে এমপি হিসেবে দেখতে চান বলে শ্লোগান দিতে থাকেন।

জনসমাবেশে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মোঃ মোস্তাকুল ইসলাম মোস্তাকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ নেতা শহীদ ইকবাল সদু, মাহমুদ হাসান হিমু, নন্দলাল পার্শী, শেখর মজুমদার, গোলাম মোস্তফা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রমজান আলী সরদার, যুগ্ম সাধারন সম্পাদক সামছুল আলম সুমন, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সরোয়ার হোসেন স্বাধীনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা।

আরও খবর