শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

‘হস্তক্ষেপ নয়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-09-2023 11:27:00 am

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো লক্ষ্য যুক্তরাষ্ট্রের নেই। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের জনগণকে অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা। এর মাধ্যমে জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারবেন।


নির্বাচনে গণমাধ্যম যাতে ভয়ডরহীনভাবে কাজ করতে পারে, সেদিকও খেয়াল রাখতে হবে বলেও জানান তিনি।


বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে এক সেমিনারে এ কথা বলেন তিনি।


পিটার হাস বলেন, মানবাধিকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক কর্মসূচি বাস্তবায়নই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। বাংলাদেশের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বন্ধ ও শান্তি বজায় রাখতে তরুণদের এগিয়ে আসতে হবে।


তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রত্যাবাসন ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দেওয়াসহ বেশ কিছু বিষয়ে কাজ করছে বাইডেন প্রশাসন। সংকট থেকে উত্তরণে সমন্বিত চেষ্টা দরকার বলেও জানান তিনি।


গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত আবারও বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের তাগিদ দেন।


শান্তি দিবস প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক শান্তি দিবস বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শান্তির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়। প্রতিটি রাষ্ট্র যেন সার্বভৌমভাবে তাদের সিদ্ধান্ত নিতে পারেন, সে বিষয়ে কাজ করছে তার সরকার। নিরাপত্তা শান্তির পূর্বশর্ত জানিয়ে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলা শান্তি নষ্ট করছে।


উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ ও উপাচার্য আতিকুল ইসলামসহ অন্যরা। জাভেদ মুনির বলেন, সংঘাতপূর্ণ বিশ্বে শান্তি এখন সবচেয়ে মূল্যবান সম্পদ। আর শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আলোচনার বিকল্প নেই।


উপাচার্য আতিকুল ইসলাম বলেন, স্থিতিশীল দেশগুলোও উল্লেখযোগ্য বৈষম্য ও রাজনৈতিক বিভাজনের সম্মুখীন হয়। এই কারণে বিশ্বে জরুরি ভিত্তিতে শান্তি প্রয়োজন।

আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে