নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উলিপুরে জাল টাকা কারবারি সংঘবদ্ধ চক্রের তিন সদস্য আটক



কুড়িগ্রামের উলিপুরে জাল টাকা দিয়ে মালামাল ক্রয় করা তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃতরা হলেন, খুলনা জেলার দৌলতপুর থানার মুন্সিপাড়া বউবাজার কুলিবাগান এলাকার মজিবর রহমানের পুত্র ইয়ামিন হাওলাদার (২৬), পটুয়াখালী জেলার দুমকি থানার লেবুখালি এলাকার আব্দুর রবের পুত্র আলম পেদা (২৫) ও ঢাকা জেলার সাভার নামাবাজার ফুলতলা এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র সিফাতুর রহমান সোহান (২০)।
 ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ২০ সেপ্টেম্বর বুধবার আনুমানিক বিকেল চারটার দিকে ৫-৬ জনের একটি গ্রুপ ক্রেতা সেজে দত্ত মার্কেটের বিভিন্ন দোকানে পণ্য দরদাম করতে থাকে। প্রথমে তারা রাজলক্ষ্মী বস্ত্রালয়ে একটি পাঞ্জাবি দরদাম করে ৫'শ টাকায় ঠিক করে, পরে ১ হাজার টাকার জাল নোট দিয়ে পাঞ্জাবিসহ প্রতারকরা ৫'শ টাকা ফেরত নেয়। এরপর  পার্শ্ববর্তী মিলি ফ্যাশন শো-রুমে একটি ওড়না দরদাম করে ৭'শ টাকায় ঠিক করে সেখানেও ১ হাজার টাকার জাল নোট দিয়ে ওড়না সহ অবশিষ্ট ৩'শ টাকা ফেরত নেয়। একইভাবে প্রতারকরা মার্কেটের এক্সপোর্ট ওয়াল শো-রুমে কাপড়ের দরদাম ঠিক করে ২ হাজার টাকার দুইটি জাল নোট দিয়ে পণ্যসহ অবশিষ্ট টাকা ফেরত নিয়ে চম্পট দেন।
প্রতারক চক্র মার্কেট ত্যাগ করার কিছুক্ষণ পর মিলি ফ্যাশন শো-রুম এর সেলসম্যান বুঝতে পারেন তাকে এক হাজার টাকার জাল নোট দিয়ে কাপড় নিয়ে গেছে প্রতারক চক্র। তিনি তাৎক্ষণিক বিষয়টি  অন্যান্য দোকানিদের জানালে, তাদেরও ১ হাজার  টাকার জাল নোট দিয়েছে বলে নিশ্চিত হন। এরপর ৩ জন দোকানী মিলে সিসিটিভি'র ফুটেজ দেখে নিশ্চিত হন প্রতারকরা বাস স্ট্যান্ডের দিকে গেছে। এরপরই প্রতারকদের ধরতে উলিপুর নাইট কোচ স্ট্যান্ডের দিকে যান তিন ব্যবসায়ী। সেখানে গিয়ে ৪ জনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ব্যাগ সহ চারজনকে আটক করেন। এর মধ্যে একজন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ৩ প্রতারককে দত্ত মার্কেটে নিয়ে আসলে উৎসুক জনতা ভিড় করতে থাকে। এ অবস্থায় দোকানীরা পুলিশকে খবর দিলে উলিপুর থানা পুলিশের এস আই আব্দুল বাতেন তাদেরকে আটক প্রতারকদের থানায় নিয়ে যায়।
  জাতীয় উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের কাছ থেকে তিনটি ১হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#
আরও খবর