নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত


 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরা জেলায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১৯শে সেপ্টেম্বর বেলা ১১টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে সংগঠনের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডাক্তার আ ফ ম রুহুল হক এমপি। কার্যনির্বাহী কমিটির সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, মিসেস সাহানা মহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ওসমান গনি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডাঃ মুনসুর আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট অনিত কুমার মুখার্জি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, কাজী আকতার হোসেন, কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস, কার্যনির্বাহী কমিটির সদস্য ফিরোজ আহমেদ, এসএম শওকত হোসেন, শেখ নুরুল ইসলাম, মোঃ মুজিবর রহমান, শেখ ফিরোজ আহমেদ স্বপন, শেখ আব্দুর রশিদ, মোঃ শাহজান আলী, মোঃ সাহাদাৎ হোসেন, মোঃ মনিরুজ্জামান মনি, সাঈদ মেহেদী, সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, মিসেস কোহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান নাসিম, শেখ মনিরুল হোসেন মাসুম, নাজমুন নাহার মুন্নি, মোঃ সামছুর রহমান, মীর জাকির হোসেন, মিসেস মাহফুজা সুলতানা রুবি, ইসমত আরা বেগম প্রমুখ। আগামী ২৫ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন সফল করার লক্ষ্যে জেলা নেতৃবৃন্দসহ দলীয় সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান। উল্লেখ্য যে, সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানানো হয় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার আলোচ্যসূচির মধ্যে ছিল আগামী ২৩শে সেপ্টেম্বর বিকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সাতক্ষীরার নলতা কলেজ মাঠের জনসভা সফল করার লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর