বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইউক্রেনের হামলায় রাশিয়ার ৩ এলিট ইউনিট বিধ্বস্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-09-2023 09:28:27 am

ইউক্রেনীয় সেনাদের হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে রুশ বাহিনীর তিনটি এলিট ব্রিগেড। এই ব্রিগেডগুলো দোনেৎস্ক অঞ্চলে মোতায়েন ছিল বলে দাবি করেছেন ইউক্রেনের স্থল বাহিনীর জেনারেল ইন কমান্ড জেনারেল ওলেক্সান্ডার স্রাস্কি। 


সোমবার তিনি টেলিগ্রামের মাধ্যে এই তথ্য নিশ্চিত করেন। খবর আলজাজিরার। 


তিনি জানান, তাদের সেনারা ক্লিচচিভকা এবং আন্দ্রিভকা গ্রাম দখল করেছে। বিধ্বস্ত শহর বাখমুতের কাছে অবস্থিত এ গ্রাম দুটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই দুই অঞ্চল তাদের জন্য গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু ছিল।


বিবৃতিতে ওলেক্সান্ডার বলেন, ‘বাখমুত সেকশনের লড়াইয়ে, শত্রুদের কিছু সেরা ইউনিট বিধ্বস্ত হয়েছে এবং সম্পূর্ণভাবে যুদ্ধ করার ক্ষমতা হারিয়েছে।’


ইউক্রেনীয় এ কমান্ডার যেসব ইউনিটের কথা বলছেন সেগুলো হলো— ৭২তম মোটর রাইফেল ব্রিগেড, ৩১তম ও ৮৩তম এয়ার অ্যাসাল্ট ব্রিগেড।


এ দুটি গ্রাম দখল করা সেনাদের প্রশংসা করে জেনারেল স্রাস্কি জানান, তাদের সেনারা সামনে অগ্রসর হচ্ছে এবং কিছু জায়গায় রাশিয়ার প্রতিরক্ষা ভেদ করছে। তবে তিনি সঙ্গে আরও জানান, ইউক্রেনীয় বাহিনীর দখলকৃত এসব অঞ্চল পুনর্দখল করতে বিভিন্ন দিক থেকে পালটা হামলা চালাচ্ছে রুশ বাহিনী।


চলতি বছরের মে মাসে প্রায় ১০ মাস যুদ্ধ করে বাখমুত শহর দখল করেছিল ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ ও রুশ সেনারা। কিন্তু দখলকৃতস্থানে অবস্থান দৃঢ় করার আগেই পালটা হামলা চালিয়ে সেগুলোর কিছু অংশ পুনর্দখল করে নিয়েছে কিয়েভের সেনারা।


তবে গত শনিবার আন্দ্রিভকা গ্রামটি হারানোর দাবি অস্বীকার করেছে রাশিয়া। 


তবে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক পর্যবেক্ষক সংস্থা আইএসডব্লিউ জানিয়েছে, ইউক্রেন বাখমুতের দিকে যে সাফল্য পাওয়ার দাবি করছে, সেটি ইঙ্গিত দিচ্ছে এদিকটায় অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রাশিয়া।


সংস্থাটি আরও জানিয়েছে, ওই অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের পিছু হটাতে অভিযান চালিয়েছিল রাশিয়ার এয়ারবোর্ন ইউনিট। আর এ অভিযানে তারা বিধ্বস্ত হয়েছে।

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৪ ঘন্টা ৩২ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ১ ঘন্টা ২৫ মিনিট আগে