আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ

লাখাইয়ে ৩দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্ভোধন, ও আলোচনা সভা অনুষ্ঠিত।


"শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি " এ শ্লোগান কে সামনে রেখে তিনদিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (১৭ সেপ্টেম্বর)  বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে  উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। 


দিবসটি  উপলক্ষে একটি বর্নাঢ্যর্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

র্যালি পরবর্তী আলোচনা সভা বিকাল ৩ টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম। 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন থানা পুলিশের ওসি( তদন্ত) চম্পক দাম, 

বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, বামৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদুর রহমান ফুরুক,করাব ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আব্দুল কুদ্দুস,  লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, লাখাই বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক আশীষ দাসগুপ্ত।

শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মুফতি রফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন বিশ্বজিৎ ভট্টাচার্য্য।

উন্নয়ন মেলায় উপজেলার বিভিন্ন বিভাগের ৬ স্টল স্থান পায়।

প্রধান অতিথি ও অতিথি বৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন। 

সভায় প্রধান অতিথি এডভোকেট মুশফিউল আলম আজাদ বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার গ্রাম হবে শহর পুরনে সফল হয়েছেন।স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে তা বাস্তবায়ন করে যাচ্ছেন। 

জনগণের ভাগ্য উন্নয়নের বাস্তবায়নের ক্ষেত্রে জনপ্রতিনিধি দের সর্বোচ্চ সেবার মনোভাব নিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সকলের নিজ নিজ অবস্থান থেকে ঐক্য বদ্ধ প্রয়াস চালানোর উদাত্ত আহ্বান জানান।

Tag
আরও খবর






69e61e08025a1-200426063728.webp
৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

১ দিন ২২ ঘন্টা ৩৭ মিনিট আগে