গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

বাবার মৃত্যু সইতে না পেরে হার্ট অ্যাটাকে ছেলেরও মৃত্যু ..


জামালপুরে বাবার মৃত্যুর মাত্র একঘণ্টার ব্যবধানে হার্টঅ্যাটাকে ছেলেরও মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জামালপুর সদরের ঘোড়াধাপ ইউনিয়নে জোঁকা ব্যাপারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।মৃতরা হলেন—জোঁকা ব্যাপারিপাড়া এলাকার আহাদ আলী ব্যাপারী (৬৫) ও তাঁর ছেলে মন্টু ব্যাপারি (৩৫)।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ফজরের নামাজ পড়ার পর আহাদ আলী ব্যাপারি হার্টঅ্যাটাকে আক্রান্ত হন। এসময় ছেলে মন্টু ব্যাপারি তাঁর বাবাকে হাসপাতালে নিতে সিএনজিচালিত অটোরিকশা খুঁজে আনেন। অটোরিকশা নিয়ে বাড়ি ফিরে মন্টু ব্যাপারি বাথরুমে প্রস্রাব করতে যান এবং সেখানে তিনিও হার্টঅ্যাটাকে আক্রান্ত হন।

এদিকে পরিবারের লোকজন কিছুক্ষণ পর দেখতে পান যে, বাবা-ছেলে উভয়েই মৃত অবস্থায় পড়ে আছেন। ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, একসাথে বাবা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জোহরের নামাজের পর বাবা ও ছেলের একসাথে জানাজা অনুষ্ঠিত হয় বলেও তিনি জানান।



আরও খবর