বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ চর আমখাওয়া ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: সভাপতি মনিরুজ্জামান (মনি) ও সম্পাদক আবু বক্কর সিদ্দিক নারীর অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন - মঈন খান তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা জয়পুরহাটে আন্তঃজেলা চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার, ইজিবাইক উদ্ধার লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা এবং নগদ টাকা সহ নারী মাদক কারবারি গ্রেফতার। বাঁশখালীতে বন্যা কবলিত মানুষের কাছে ছুটে আসলেন,প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিশাল জনসভা চৌদ্দগ্রাম ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৩ বোতল বিদেশি মদ সহ ১জন গ্রেফতার বরিশালে ১০০ পিস ইয়াবাসহ দুই সতীন আটক মধুপুরে শুরু হলো ডিসি গোল্ডকাপ আশাশুনির বড়দলে জলমগ্ন এলাকা ও মসজিদ পরিদর্শনে ইউএনও শ্যামানন্দ কুন্ডু সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পরীক্ষা সম্পন্ন, ফল ৩-৪ দিনে হালাল বিনিয়োগে নতুন দিগন্ত: নাগেশ্বরীতে ‘বারাকাহ ক্যাটল প্রজেক্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন লাখাইয়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেছে ইটালির নাগরিক শিশু আমেনা। জয়পুরহাট সীমান্তে ফের পুশইনের চেষ্টা, গ্রামবাসী-বিজিবির বাধায় শূন্যরেখায় ৩জন দিনাজপুরে আত্মগোপনে থাকা ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার দুই পক্ষের বিরোধে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন প্রশাসনের হেফাজতে লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা

বগুড়ার শেরপুরে মরিচের চারা ব্যবসায়ীর প্রতারনায় ৩ কৃষকের স্বপ্ন ভঙ্গ


শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলায় এক জাতের মরিচের চারা ক্রয় করলে অন্য জাতের চারা দিয়ে কৃষকের সঙ্গে প্রতারনা করায় ৩ কৃষকের স্বপ্ন ভঙ্গ করার অভিযোগ উঠেছে ফুলবাড়ী রানীনগর এলাকার মেসার্স ভাই বোন নার্সারীর মালিক ফজলুল হকের বিরুদ্ধে। এতে শাহবন্দেগী ইউনিয়নের আয়রা সাতান হিন্দুপাড়া এলাকার তিন কৃষক শামিম হোসেন, সুবাদ চন্দ্র, সুমল চন্দ্র এখন চোখে মুখে অন্ধকার দেখছে। ভেঙ্গে গেছে তাদের স্বপ্ন ।

সরে জমিনে রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে শাহ বন্দেগী ইউনিয়নের আয়রা সাতান হিন্দুপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, জমিতে মরিচের ফলন আসতে শুরু করেছে। কিন্তু গাছগুলো মরে যাচ্ছে। এতে করে কৃষক বড়ধরনের ক্ষতির মুখে পড়ছে। এর কারন জানতে চাষী শামীমের সঙ্গে কথা হয়। তিনি জানান, আমি ফুলবাড়ী ভাই ভাই নার্সারী থেকে বিজলী প্লাস মরিচের চারা ক্রয় করে এনে দেড় বিঘা জমিতে চাষ করেছি। ফলন আসছে শুরু করেছে কিন্তু গাছগুলো মরতে শুরু করেছে। আর এই গাছগুলো মরার কারণ নার্সারী মালিক আমার সাথে প্রতারনা করেছে। আমি বিজলী প্লাস চারা তাদের নিকট থেকে ক্রয় করেছি সেটা না দিয়ে সে আমাকে ষ্টার প্লাস দিয়েছে। আমি বিজলী প্লাস গাছের যে সকল পরিচর্যা ও ঔধষ সেগুলো ব্যবহার করেছি। এতে চারা পরিবর্তন হওয়াতে গাছগুলো মরে যাচ্ছে। আমি এই দেড় বিঘা জমি থেকে প্রায় ৭ থেকে ৮ লক্ষা টাকার মরিচ প্রতি বছর বিক্রয় করি। সেখানে আমার সাথে প্রতারনা করায় খরচ তুলতে পারব কিনা। এ নিয়ে দুশ্চিন্তায় আছি।

কথা হয় অন্য কৃষক সুবাদ চন্দ্রের সঙ্গে তিনিও জানান, এক বিঘা জমিতে মরিচের চাষ করেছি। শুরুতে চারার জাত চেনা যায় না। ফলন আসলে চেনা যায় কোন জাত। আমার সাথেও একই প্রতারনা করেছে। আমি ঋণ করে জমি চাষ করেছি। এখন এই ঋনের টাকা আমি পরিশোধ করব কিভাবে। আমারা এই কৃষি আবাদ করেই সংসার চালায়। আমার সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এই চারা ব্যবসায়ীদের প্রতারনায় আমরা নি:স্ব হয়ে গেলাম। এর উপযুক্ত বিচার চাই।  

সুমল চন্দ্র বলেন, আমি ৩ বছর ধরে বিজলি প্লাস ১৬ শতাংশ জমিতে চাষ করি। এটা দিয়েই আমার সংসার চলে। এবার আমার সাথে চারা ব্যবযায়ী মেসার্স ভাই বোন নার্সারীর মালিক ফজলুল হক প্রতারনা করায় আমার জমির গাছগুলো মারা যাচ্ছে। আমি কিভাবে চলব। আমার সব স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। যদি আমাদের পরিচর্ষার কোন সমস্যায় গাছ মারা যায় তাহলে ১জনের যাবে। কিন্ত সেইটা নয়। আমরা একেকটি গাছের একেক ধরনের চিকিৎসা। আমরা চারা ক্রয় করেছি বিজলী প্লাস চিকিৎসা বা পরিচর্যা করেছি বিজলী প্লাস। সেখানে আমাদের দিয়েছি ষ্টার প্লাস। এ কারনে গাছগুলো মারা যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ফুলবাড়ী রানীনগর এলাকার নার্সারী ব্যবসায়ীরা জানান, একেকটি চারার একেক ধরনের চিকিৎসা বা পরিচর্যা এজন্য গাছ মরতে পারে তারপর এবার খরা চলছে এজন্যও গাছগুলো মারা যেতে পারে। তবে বিজলী প্লাসের দাম বেশি এবং ষ্টার প্লাসের দাম কম। যে চারা তার নিকট থেকে ক্রয় করেছে সেটা না দিয়ে অন্যটা দিয়ে থাকে তাহলে কৃষকের সঙ্গে প্রতারনা করেছে। এটা ঠিক করেনি। আর এতে আমাদের ফুলবাড়ী রানীনগর এলাকার নার্সারী ব্যবসায়ীদের সুনাম খুন্ন হবে। এভাবে প্রতারনা করলে এক সময় চারা ক্রয় করতে চাষীরা আর আসবেনা।

এ বিষয়ে জানতে মেসার্স ভাই বোন নার্সারীর মালিক ফজলুল হকের নার্সারী ও বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল নম্বরে কল করলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ফারজানা খাতুন জানান, আমি মৌখিক অভিযোগ পেয়েছি। তদন্ত করে যদি প্রমান হয় তাহেল নার্সারী মালিকের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

Tag
আরও খবর