হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ

মির্জাগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার" এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকামন্ডলী, মুক্তিযোদ্ধা বৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। 

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান'র  সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসীম উদ্দীন সবুজ মৃধার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীমউদ্দীন জুয়েল বেপারী, সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মল্লিক, মাধবখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু, মির্জাগঞ্জ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাশার নাসির, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মৃধা, রানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ খাদিজা বেগম প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি উপজেলা পরিষদ মাঠে তিনদিন ব্যাপী (১৭-১৯ সেপ্টেম্বর) স্থানীয় সরকার দিবস মেলার উদ্বোধন এবং উপজেলা পরিষদ পুকুর পাড়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন। উন্নয়ন মেলায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সাতটি দপ্তরের সাতটি স্টলের মাধ্যমে তাদের কর্মকাণ্ড তুলে ধরা হয়। সেইসাথে মেলার মাধ্যমে সরাসরি জনসাধারণকে এসব দপ্তরের সেবা প্রদান করা হয় থাকে।

আরও খবর