নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নন্দীগ্রামে চুরি যাওয়া মাল বোঝাই ট্রাক ঢাকায় উদ্ধার, আটক ৩

বগুড়ার নন্দীগ্রামে কাথম কোয়ালিটি ফিড মিলের পার্কিং এরিয়া থেকে চুরি হওয়া ট্রাক ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। চুরি হওয়া ট্রাকের মালামালও উদ্ধার করা হয়েছে।

চুরির ঘটনায় চক্রের তিনজনকে আটক করে গতকাল শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। তারা হলো- বগুড়ার শাজাহানপুর থানার পানিহালি গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইদুল ইসলাম (২৩), একই উপজেলার খাদাস এলাকার সমেজ আলীর ছেলে রিপন আলী (২৭) এবং খাদাস এলাকায় শশুর বাড়িতে বসবাসকারী ময়মনসিংহের পাগলা উপজেলার বড়-বড়াই গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে ফারুক হোসেন (৪৭)। তাদেরকে আদালতে হাজির করা হলে তারা চুরির ঘটনা স্বীকার করে। আদালত আসামীদের জবানবন্দী গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
শনিবার রাতে নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৭ সেপ্টেম্বর রাতে উপজেলার কাথম বেড়াগাড়ী এলাকায় অবস্থিত কোয়ালিটি ফিড মিলের গেটের সামনে পার্কিং এরিয়া থেকে ডিওআরবি (ধানের গুড়া) ২৮৫টি বস্তাভর্তি ট্রাক চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে গত বুধবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের তথ্যে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার তেজগাঁও সিএসডি গোডাউনের ০১নং গেটের পশ্চিমে ট্রাক টার্মিনালের ভিতরে তল্লাশি করা হয়। সেখানেই ছিল চুরিকৃত হলুদ ও সবুজ রংয়ের ৬ চাকা বিশিষ্ট ট্রাক (বগুড়া-ট-১১-২৩৯৭)। এছাড়া চুরি যাওয়া মালামাল উদ্ধারে ময়মনসিংহ, গাজীপুর মেট্রোপলিটন ও সিরাজগঞ্জ জেলায় অভিযান চালানো হয়। চুরিকৃত মালামালের মধ্যে ১১৭টি প্লাস্টিকের বস্তাভর্তি ৬টন ডিওআরবি (ধানের গুড়া) এবং চুরির মালামাল বিক্রির নগদ ৯০হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আরও খবর