মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

মির্জাগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মনোয়ারা বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা সদর সুবিদখালী তিন রাস্তার মোড় এলাকায় বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত বৃদ্ধা উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের মৃত মোনছের আলী হাওলাদারের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক বেপরোয়া গতিতে এসে তাকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কের উপর ছিটকে পরে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান কর্তব্যরত চিকিৎসক  তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় থানায় সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর