চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

সাজানো মামলার প্রতিবাদে শিক্ষকের সংবাদ সম্মেলন

রাজশাহীর বাঘায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় পড়ে দুর্বিষহ হয়ে উঠেছে মশিউর রহমান (৩৬) নামে এক শিক্ষকের জীবন।  আদালতে প্রতারণা মামলার আসামি হয়ে চরম হতাশা ও দুশ্চিন্তায় পড়েছেন তিনি । তিনি উপজেলার চক এনায়েত গ্রামের আব্দুল মতিন এর ছেলে
এবং উপজেলার কালিদাস খালি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

হয়রানিমূলক মিথ্যা ওই মামলা থেকে পরিত্রান পেতে মামলার বাদী একই গ্রামের  মোঃ সোলায়মান হোসেনের ছেলে আব্দুল মান্নানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ‌ ভুক্তভোগী শিক্ষক মশিউর রহমান ও তাঁর পরিবারবর্গ। 

শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাঘা মডেল প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ‘সাজানো মামলার’ কারণে নিজের ও পরিবারের দুর্বিষহ জীবনের বর্ণনা দেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মশিউর রহমান বলেন,  আমি পেশায় একজন শিক্ষক। আমি উপজেলায় দুইবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি। আমার বিরুদ্ধে থানায় কিংবা আদালতে কোন মামলা মোকদ্দমা নেই। অথচ আব্দুল মান্নান সম্পূর্ণ হিংসাত্মক মনোভাব নিয়ে আমার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেছেন। দায়েরকৃত অভিযোগে বলা হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি-২০২২ এবং ১৬ ফেব্রুয়ারি-২০২২ ইং তারিখে আমার নিজ নামীও  ব্যাংক একাউন্টে ( সোনালী ব্যাংক) যথাক্রমে ৯ লক্ষ ৫০ হাজার এবং ৩ লক্ষ টাকা জমি দেওয়ার শর্তে নিয়েছি। যা  সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত । প্রকৃত সত্য হলো, সাংসারিক বিশেষ প্রয়োজনে টাকার দরকার হলে আমার পিতা  ১ একর ১২ শতাংশ জমি বিক্রয়ের ঘোষণা দেন। মামলার বাদী আমার পূর্ব পরিচিত । সে উক্ত সম্পত্তি ক্রয় করতে আগ্রহী হয়। সে মোতাবেক তিনি গত ১৪ ফেব্রুয়ারী, ২০২২ তারিখে বড়াইগ্রাম সাব রেজিস্টার অফিসের মাধ্যমে নিজ নামে ১ একর ১২ শতাংশ জমি রেজিস্ট্রি করে নেন। যার  দলিল নম্বর ৫৩৮/২২। উক্ত জমির মোট মূল্যের মধ্যে ৯ লক্ষ ৫০ হাজার টাকা পরের দিন অর্থাৎ ১৫ ই ফেব্রুয়ারি ২০২২ এনআরবিসি ব্যাংকের চেকের মাধ্যমে পরিশোধ করেন। 
এরপর প্রায় দেড় বছর পর গত ৩০ এপ্রিল ২০২৩ আদালতে আমার বিরুদ্ধে ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করেছেন।  মামলার সমন পেয়ে  আমি  তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন সহ আইনি ব্যবস্থা নিতে চাইলে 
তিনি স্থানীয়ভাবে  মীমাংসা করবে বলে কথা দেন। কিন্তু মামলার তিন মাস পেরিয়ে গেলেও তিনি আমার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ প্রত্যাহার করেন নাই। 

তিনি আরো  বলেন,  মিথ্যা  মামলার কারণে  এখন আমার ও আমার পরিবারের সদস্যদের ঘুম হারাম হয়ে গেছে। মামলার কারণে আমি কিছুদিন বাড়িতেও থাকতে পারিনি। সামাজিক ও মানসিকভাবে আমি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছি। আমিসহ আমার পরিবারের অন্যান্য সদস্যদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমি এই মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে আপনাদের সহযোগিতা কামনা করছি।  আমি পরিবার পরিজন নিয়ে শান্তিতে বাঁচতে চাই।

সংবাদ সম্মেলন বিষয়ে আব্দুল মান্নান তার বক্তব্য বলেন, মশিউর আমার সাথে প্রতারণা করেছে।  তার  বাবার নামেও ২০২০ সাল থেকে প্রতারণার মামলা চলমান  রয়েছে। আজ থেকে ৩ মাস আগে প্রায় ৪ মাস সে জেল খেটেছে। 
আমার কাছে সে জমি দেওয়ার কথা বলে টাকা নিয়েছে। বিগত সময়ে আমি তার একাউন্টে টাকা দিয়েছি এবং তার বাবা আমাকে ৩ বিঘা ৭ কাঠা জায়গা রেজিস্ট্রার করেও দিয়েছে। সেই সরল বিশ্বাস থেকে আমি আবার ২ বিঘা জমি বাবদ তার একাউন্টে টাকা দিয়েছি সেই জমি আমাকে না দিয়ে আসলাম নামক এক ব্যাক্তির কাছে রেজিস্ট্রার করে দিয়ে আমার সাথে প্রতারণা করে।
পরে আমি টাকা  ফেরত চাইলে মশিউর বলে, বকুল মাষ্টার আমার নামে মামলা করায়  প্রায় ৭ মাস বেতন বন্ধ আছে। বেতন শুরু হলে আমি উত্তরা ব্যাংকে একটা লোন করে তোমার টাকা দিয়ে দিবো। এই ভাবে তাল বাহানা করে আমার টাকা দিতে দেরী করে । অবশেষে আমি আইনের আশ্রয় নিয়েছি।

জমি দেওয়ার কোন চুক্তিপত্র কিংবা অন্য কোন এভিডেন্স আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্নান বলেন, আমি সরল বিশ্বাসে টাকা দিয়েছি। আমার লিখিত  কোন ডকুমেন্ট নেই।

সংবাদ সম্মেলনে মশিউর রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন তার পিতাসহ  এলাকাবাসী।
Tag
আরও খবর