যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর

শেরপুরে ইউপি সহকারী কাম-কম্পিউটার মারধর করায় মানববন্ধন


বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ আলী অত্র ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর শাহাদত হোসেনকে মারধর করে গুরুতর আহত করেছে। আহত শাহাদত হোসেন শাজাহানপুর উপজেলার রামপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে ও অত্র ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর।  

এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলা পরিষদের সামনে শেরপুর উপজেলার সকল সচিব ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরা মানববন্ধন করছে। এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত বুধবার ১৩ সেপ্টেম্বর শাহাদত হোসেন অফিসে কাজ করছিল। এ সময় মির্জাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ আলী অফিস কক্ষে প্রবেশ করে অন্য কাজ করতে দেখে। তখন তার দেওয়া জন্ম নিবন্ধনের কাজ হয়েছে কিনা জানতে চাই। তখন শাহদত হোসেন জানান সার্ভার বন্ধ থাকায় কাজ করা যাচ্ছে না। এমতাবস্থায় ইউপি সদস্য মমতাজ উদ্দিন বলে আমার কাজ ফেলে অন্য কাজ করছিস কেন? কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রাম পুলিশ অন্যান্য সেবা গ্রহীতার সামনে তাকে গলা টিপে শ^াসরুদ্ধ করে এবং এলোপাথাড়িভাবে মারধর করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় (বাপসা) সহ সভাপতি ইকবাল হোসেন, শেরপুর উপজেলা বাপসা এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপদেষ্টা আব্দুস সালাম, জেলা বাসপার সোহেল রানা, উপদেষ্টা অমিনুল ইসলাম, নজরুল ইসলাম, বাপাকা শেরপুর উপজেলার সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

Tag
আরও খবর