বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

পাঁচ ঘণ্টা ধরে জ্বলছে কৃষি মার্কেট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-09-2023 02:36:10 am

রাজধানীর মোহাম্মদপুরে ভোর রাতে লাগা আগুন পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। জ্বলছে অবিরতভাবে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শত শত ব্যবসায়ীর সহায় সম্বল।


বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকেও মার্কেটের ভেতরে বিভিন্ন দোকান আগুনে পুড়তে দেখা যায়। 


স্থানীয়দের ভাষ্যমতে, বৃহস্পতিবার ভোররাত সোয়া তিনটা নাগাদ মোহাম্মদপুরে কৃষি মার্কেটে আগুনের সূত্রপাত হয়।


ফায়ার সার্ভিসের তথ্যমতে, সংস্থাটি রাত ৩টা ৪৩ মিনিটে আগুনের খবর পায় এবং রাত ৩টা ৫২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।


শুরুতে চারটি ইউনিট আসলেও একে একে ১৭টি ইউনিটের ১৪৮ জন দমকলকর্মী আগুন নেভাতে কাজ শুরু করেন।


তবে আগুন লাগার পর সোয়া পাঁচ ঘণ্টা পার হলেও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। সকাল পৌনে ৯টার দিকে বিভিন্ন দোকানে আগুন জ্বলতে দেখা গেছে।


এ দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ শুরু করেছে সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবিও।


ফায়ার সার্ভিসের পাশাপাশি পানির সহযোগিতা দিচ্ছে ঢাকা ওয়াসা, সেনাবাহিনী ও বিমানবাহিনী।

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৩ ঘন্টা ৩২ মিনিট আগে