মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

কাস্টমসের ৫৫ কেজি সোনা চুরি: ৪ কর্মকর্তা বরখাস্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-09-2023 12:43:12 pm

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় চার সহকারী রাজস্ব কর্মকর্তাকে (এআরও) বরখাস্ত করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। 


মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সংস্থার কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানান হয়। 


বরখাস্ত চার কর্মকর্তা হলেন, সাইদুল ইসলাম সাহেদ, শহিদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ। তাদের সবার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও উর্ধতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে। চার কর্মকর্তাই বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। 


আদেশে বলা হয়েছে, বরখাস্ত থাকা অবস্থায় তারা খোরাকি ভাতা পাবেন। পাশাপাশি অফিসে তাদের নিয়মিত হাজিরা দিতে হবে। 


প্রসঙ্গত, গত শনিবার (২ সেপ্টেম্বর) সোনা চুরির এ ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে। তবে বিষয়টি জানাজানি হয় পরদিন রোববার। বিমানবন্দরের কাস্টম হাউজের নিজস্ব গুদামে দিনভর গণনা শেষে ৫৫ কেজি সোনা চুরি বা বেহাত হওয়ার সত্যতা নিশ্চিত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা হয়েছে অজ্ঞাতদের আসামি করে। পুরো ঘটনা তদন্তের জন্য যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে কাস্টমস হাউজ।


সোনা লোপাটের ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরই মধ্যে কাস্টম হাউসের তিন কর্মীর জড়ির থাকার আলামত পেয়েছে পুলিশ। 

আরও খবর