মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

চট্টগ্রাম "আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা"বন্দর জোনে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

চট্টগ্রাম "আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা"বন্দর জোনে চ্যাম্পিয়ন দল দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়





বন্দর নগরীর চট্রগ্রামে থানা শিক্ষা অফিসের উদ্যোগে আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতায়‌   ৩৯নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী"দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

নক আউট পর্বে মাহামুদুন্নবী স্কুলের বিপক্ষে (ওয়াকওভার) জয়ী,পতেংগা উচ্চ বিদ্যালয়কে ট্রাইবেকারে, সেমি-ফাইনালে নিমতলা উচ্চ বিদ্যালয় এবং ফাইনালে ইষ্টান রিফাইনারি মডেল হাইস্কুল কে চৌকস খেলোয়াড় আতিকুর রহমানের দেয়া একমাত্র গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 


এই অর্জেনের ফলে অপরাজিত থেকে জেলা পর্যায়ে খেলার টিকেট পেয়েছে দলনেতা আরমানের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল টিম। 

টিমের কিপার আব্দুর নূর, মিড ফিল্ডার রাহাত হাসান ও রাকিবের অসাধারণ ক্রীড়া‌ নৈপুণ্যে টিমের সাফল্য অর্জিত হয়েছে বলে জানান সিনিয়র শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকার।

এটিমের পরিশ্রমী সিনিয়র শিক্ষক সুভাশিষ নন্দীর নেতৃত্বে ও ট্রেইনার আমীর হোসেনের প্রশিক্ষণে সত্যিকার ফুটবল শৈল্পিক দেখিয়ে চলেছে তালতলার টিম টি। 

তাদের সাফল্যের পিছনে প্রধান শিক্ষক মোঃ ইসমাইল ও পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন, সদস্য মোঃ নুরুল বশর, সিনিয়র শিক্ষক গোলাম মহিউদ্দিন, রিদওয়ানুল বারী,মোঃ ইলিয়াস আলী, ওসমান গনি,মুনিরুল আনোয়ার, হামিদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ বিজয়ী ফুটবল টিম কে সর্বদা সাহস যুগিয়েছে। 


তবে তাদের নেপথ্যে একজন নিরালস পরিশ্রমী ক্রীড়া সংগঠক এই টিম গঠনে স্কুল ফুটবলের উদ্দীপকও বটে!

সব ছাড়িয়ে বহু বছর পর বর্তমান ইপিজেড থানাধীন (বন্দর জোন) দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় সেরা কৃতিত্ব অর্জন পুরো এলাকাবাসী সম্মানিত করেছে।

আরও খবর