‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

কলেজ শিক্ষার্থীকে অপহরণের চেষ্টাকালে জনতার হাতে দুই অপহরনকারী আটক

টেকনাফ সরকারি কলেজ ১ম বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী মোঃ তারেক’কে অপহরণের চেষ্টাকালে অপহরণ চক্রের দুইজন সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা ও সহপাঠীরা।


রবিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে সহপাঠীদের সাথে নাস্তা করতে এলে তাকে ডেকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় ও সহপাঠীদের সহযোগিতায় গোদারবিল ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করে।


এসময় তারেক মনোয়ার ও সাদ্দাম নামের ২ অপহরণ চক্রের সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।


মারধর ও অপহরণের শিকার কলেজ শিক্ষার্থী মোঃ তারেক গণমাধ্যমে বলেন, ১০/১৫ দিন পূর্বে আমার বোনকে অপহরণ করে নিয়ে গিয়েছিলো এই চক্রটি, তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় অভিযোগ ও কক্সবাজার আদালতে মামলা প্রক্রিয়াধীন। এরই সুত্র ধরে আমি এবং আমার পরিবারকে অভিযোগ ও মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিলো। আজ কলেজে আসলে তারা আমাকে পেয়ে মারধর করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় চিৎকার করলে স্থানীয় ও সহপাঠীরা এসে আমাকে উদ্ধার করে। বর্তমানে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।


কলেজ ছাত্রলীগ নেতা ওয়ালী ফয়সাল জানান, টেকনাফ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কলেজে শিক্ষার্থীরা আসেন, তবে মাদকের বদনামের পর সাম্প্রতিক সময়ে অপহরণের ঘটনা ঘটছে, আজও আমাদের তারেক নামের এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা করেছিলো, পরে আমরা তাকে উদ্ধার করে ওই চক্রকে পুলিশকে সোপর্দ করি। বর্তমানে আমাদের শিক্ষার্থীদের মাঝে অপহরণ আতঙ্ক নিয়ে ভয়ভীতি কাজ করছে। সংশ্লিষ্ট প্রশাসনকে নজরদারি বাড়ানোর অনুরোধ জানাচ্ছি।


এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ জানান, এটা লেনদেন সংক্রান্ত সমস্যা, অপহরণ সংক্রান্ত বিষয় নয়।

Tag
আরও খবর