আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য এডিএম শহিদুল ইসলামের জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর শনিবার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া বাজারে এ জনসংযোগ ও পথসভা করেন তিনি। এসময় তিনি বলেন, আমি বিগত সংসদ নির্বাচনেও দলের মনোনয়ন চেয়েছিলাম, মনোনয়ন পায়নি। আপনাদের দোয়া ও সমর্থন পেলে এবার পাবো বলে আমার বিশ্বাস। এসময় কংশা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আনার উল্লাহ’র সভাপতিত্বে বিশিষ্ট ব্যাবসায়ী নাজমুল ইসলামসহ দলীয় নেতাকর্মীগণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
১০ ঘন্টা ১৪ মিনিট আগে
১৮ ঘন্টা ১৯ মিনিট আগে
১৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
২১ ঘন্টা ২২ মিনিট আগে
২২ ঘন্টা ৪১ মিনিট আগে