‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

কক্সবাজারে শালিক রেস্তোরাঁর মালিকের পুত্রের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

স্কুল ছাত্রীকে ধর্ষণ , ইভটিজিং ও মারামারির এর অভিযোগ উঠেছে শালিক রেস্তোরার মালিকের পুত্র আরিফের বিরুদ্ধে


কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এক স্কুলের ছাত্রীকে ধর্ষণ ও সব ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও ইভটিজিং করার অভিযোগ করছেন শালিক রেস্তোরার মালিক নাছিরের ছেলে আরিফের বিরুদ্ধে।


গত ৭ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দক্ষিণ কলাতলিতে ঘটনা ঘটে।


বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে বলে জানান শিক্ষার্থীরা।

তারা আরও বলেন,যে ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন ভবিষ্যৎ চিন্তা করে তার পরিচয় গোপন রাখতে বলেন অনেকেই ।


আরিফ ছাত্রীদেরকে স্কুলে যাওয়ার সময় তার দামি বাইক ও টাকার প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেয়। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার এক ছাত্রীকে মারধরও করেছেন বলে জানান শিক্ষার্থীরা। আরিফের কারণে ছাত্রীরা স্কুলে যেতে নিরাপত্তা পাচ্ছে না। আরিফের যথাযথ শাস্তি ও স্কুলের আশপাশে যেন না আসে সেই দাবি করেন শিক্ষার্থীরা অন্যথায় ক্লাস বর্জনের ঘোষনা দেন ।


কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান বলেছেন শিক্ষার্থীদের ধর্ষণ ও ইভটিজিং এর লিখিত কোন অভিযোগ নেই। তবে শিক্ষার্থীরা যে অভিযোগ তুলেছেন সে বিষয়ে ইউএনও কে জানানো হয়েছে এবং আরিফ ও তার পরিবারকে স্কুল এলাকা থেকে সরানোর ব্যবস্থা নিবেন।


এ বিষয়ে ১২ নং পৌরসভার কাউন্সিলর এম.এ মঞ্জুর বলেছেন আরিফ এর বিরুদ্ধে ইভটিজিং ও মারামারির একটি অভিযোগ করা হয়েছে বলে শুনেছি থানায়।

Tag
আরও খবর