পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি

জেলা প্রশাসনের আয়োজনে শেরপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

‘পর্যটনে নতুন ভাবনা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুুরে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা কালেক্টরেক্ট চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। পরে ওই স্থান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার। ওইসময় তিনি বলেন, শেরপুর পর্যটনের জন্য সম্ভাবনাময় একটি জেলা। এ জেলায় পর্যটন শিল্পের বিকাশে যা যা করণীয় সবই করা হবে। ইতোমধ্যে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে ৫ একর জায়গাজুড়ে একটি উন্নতমানের মোটেল নির্মাণের জন্য পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহোদয়, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করে গেছেন। আশা করছি এটি নির্মাণ হলে জেলার পর্যটনে নতুন মাত্রা যোগ হবে। আলোচনা সভায় শেরপুর জেলার পর্যটনের সম্ভাবনা নিয়ে প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জেলা ব্র্যান্ডিং এর সদস্য, উদ্যোক্তা, স্কাউটস, বিএনসিসি ও রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পর্যটন মেলার স্টলের আয়োজন করা হয়েছে। মেলায় ৬টি স্টল বসানো হয়। আলোচনা শেষে অতিথিরা পর্যটন মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

Tag
আরও খবর



6a6964a9e3a9a-290726082545.webp
নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

১০ ঘন্টা ৪৩ মিনিট আগে