লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

টেকনাফে পৃথক অভিযানে ৮৪হাজার পিস ইয়াবা জব্দ!

    কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৮৪হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এসময় একজন পাচারকারীকে আটক করা হয়েছে। 


মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার টেকনাফ লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমদের নেতৃত্বে টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন শাহপরীর দ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহপরী জালিয়াপাড়া এলাকায় বস্তা হাতে এক ব্যক্তিকে দেখা যায়। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা উক্ত ব্যক্তিকে থামার সংকেত দেয়। কিন্তু লোকটি না থেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যগণ ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। এসময়  হাতে থাকা বস্তা তল্লাশী করে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক বহনের দায়ে টেকনাফ উপজেলা হ্নীলা ওয়াব্রাং এলাকার কামাল হোছনের পুত্র খায়রুল আমিন (২৮) কে আটক করা হয়। 


অপরদিকে একই রাতে টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় অপর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে কেরুনতলী প্যারা বনের ভিতরে  একজন ব্যক্তিকে কিছু একটা লুকাতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা উক্ত ব্যক্তিকে থামার সংকেত দেয়। কিন্তু লোকটি না থেমে প্যারা বনের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা প্যারা বন এলাকা তল্লাশী চালিয়ে একটি কলো রং এর ব্যাগ উদ্ধার করে। পরবর্তীতে ব্যাগটি তল্লাসী করে  ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করে। ধারণা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছে।


তিনি আরও বলেন, পরবর্তীতে উভয় অভিযানে জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়

Tag
আরও খবর