তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে প্রাইভেটকার এর ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু।

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় সাইকেল আরোহী মোঃ ইসা মিয়া ওরফে বাদল মাস্টার (৭০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত মোঃ ইসা মিয়া তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজ নগর এলাকার বাসিন্দা ও গুয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।

বৃহষ্পতিবার (৭ই সেপ্টেম্বর) আনুমানিক দুপুর দুইটার সময় উপজেলার পঞ্চগড় - বাংলাবান্ধা মহাসড়কের আজিজ নগর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঘাতক গাড়িটি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের। দূর্ঘটনার সময় তার ছেলে মোঃ শ্রাবন (২৭) মহাসড়কের উপর দিয়ে গাড়ি চালিয়ে বাংলাবান্ধা'র দিকে যাচ্ছিলেন।

অপরদিকে নিহত মোঃ ইসা মিয়া আজিজ নগর বাজার হতে বাইসাইকেল যোগে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। তিনি পঞ্চগড়- বাংলাবান্ধা মহাসড়কে ওঠার আগেই প্রাইভেট কার নিয়ন্ত্রণ হাড়িয়ে মহাসড়ক থেকে ছিটকে সুপারি গাছ ভেঙ্গে, গোবরে'র ঢিপির উপর দিয়ে গিয়ে পার্শ্ব সড়কে থাকা মোঃ ইসা মিয়া'কে সজোরে ধাক্কা দিয়ে গিয়ে একটি আমবাগানে থামে।

পরে স্থানীয়রা মোঃ ইসা মিয়া'কে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রাইভেট কার এর অনিয়ন্ত্রিত গতির কারনে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের অন্য একটি রাস্তায় গিয়ে মোঃ ইসা মিয়াকে ধাক্কা দেয়। ঘাতক প্রাইভেট কার এর চালক মোঃ শ্রাবন নেশা গ্রস্থ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। সে এর আগেও তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ এলাকায় এক বয়স্ক ব্যক্তিকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেয়। সেখানে আহত বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়। বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়রা। তারা বলেন, ছেলেটি খুব খারাপ। সবসময় নেশা করে। আমরা তার বিরুদ্ধে কিছু বলতে পারবো না। তবে সুষ্ঠু তদন্ত সাপক্ষে দোষীর কঠোর আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সকলেই।

এ বিষয়ে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন মোল্লা বলেন, ঘাতক প্রাইভেট কারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট করে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের এ এস আই মোঃ আবুল হোসেন বলেন তেঁতুলিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর