কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পিতা পুত্রের মৃত্যু হয়েছে।  গুরুতর আহত অবস্থায় মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 



বৃহস্পতিবার (৭ নভেম্বর)  বেলা ১:৩০ টার দিকে আশাশুনি ঘোলা সড়কের  কোডন্ডা কেরানি মোরে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাস ও চালকে আটক করেছেন। 

সরেজমিনে গিয়ে জানা গেছে , আশাশুনি উপজেলার বোলাবাড়িয়া গ্রামের তারক সরকারের পুত্র সুব্রত সরকার বাপ্পি (৩০),  তার শিশু পুত্র পবিত্র সরকার তূর্য  (৪) ও   তার স্ত্রী শ্যামলী সরকার মোটরসাইকেল যোগে আশাশুনি থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কোডন্ডা কেরানী মোড় এলাকায় পৌঁছালে ঘোলা থেকে আশাশুনিগামী ঢাকা মেট্রো জ ১১-১২৩৮ বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সুব্রত সরকার বাপ্পি ও পুত্র পবিত্র সরকার তূর্য  (৪) মারা যায় ও তার স্ত্রী গুরুতর আহত হয়। আশাশুনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছে ডেড বডি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং  স্ত্রী শ্যামলী সরকারকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। 

পুলিশ বাস ও বাসের চালক সাতক্ষীরা সদর উপজেলার মাফু মন্ডলের ছেলে নিজাম উদ্দিনকে আটক করেন। 

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন বৃহস্পতিবার দুপুরে সুব্রত সরকার বাপ্পি তার স্ত্রী ও পুত্রকে নিয়ে মোটরসাইকেলে আশাশুনি থেকে বাড়ি ফিরছিলেন ।  পথিমধ্যে কোদন্ডা এলাকায় পৌঁছালে ঘোঁলা থেকে  থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলে পিতা এবং পুত্র মারা যায় তার স্ত্রী গুরুতর আহত হয়। আহত অবস্থায় তার স্ত্রীকে আমরা আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি।  ঘটনাস্থল থেকে আমারা বাস ও চালককে আটক করা হয়েছে ।
Tag
আরও খবর