‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

চকরিয়ায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলার চকরিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।



বুধবার সকাল ১০ টায় চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উদযাপন পরিষদ চকরিয়া ও নিত্যানন্দ গীতা সংঘের যৌথ উদ্যোগে মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মন্দিরে গিয়ে মিলিত হয়। এতে সনাতনী সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন। শোভাযাত্রা উপলক্ষে থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। সভাপতিত্বে করেন, সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন কমিটির উপদেষ্টা ডাক্তার তেজেন্দ্র লাল দে।



বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি রতন বরণ দাশ, চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন কমিটির সভাপতি প্রদীপ দাশ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া পৌরসভার সভাপতি নারায়ণ কান্তি দাশ।



এসময় উপস্থিত ছিলেন, চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) খোকন কান্তি,চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ নাথ, পৌরসভা শাখার সভাপতি টিটু বসাকসহ প্রমুখ।

বেলুন উড়িয়ে এবং বাদ্যযন্ত্র বাজিয়ে এবং নানা চিত্রকর্মের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রা চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির থেকে শুরু হয়ে চকরিয়া পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় সনাতন ধর্মীয় নারী-পুরুষ নেচে-গেয়ে শোভাযাত্রাটি মাতিয়ে রাখে।

Tag
আরও খবর