‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

ঈদগাঁও থানায় ছোট ভাইকে ছাড়িয়ে আনতে গিয়ে বড় ভাইও গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও থানায় গ্রেফতার হওয়া রিংকু দত্ত নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে ছাড়িয়ে আনতে গিয়ে গ্রেফতার হয়েছে টিংকু দত্ত নামের তাদের আপন বড় ভাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ঈদগাঁও থানায়। ৬ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে তাদের দুজনকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। তারা দুই ভাই ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাসিনা পাহাড় এলাকার বাসু দত্তের ছেলে এবং বাজারের স্বর্ণ ব্যবসায়ী।


ঈদগাঁও থানার এস.আই শফিকুর রহমান জানান, বিজ্ঞ আদালতের সিআর ৯৩/২৩ ইং একটি মামলার ওয়ারেন্ট জারী ছিল টিংকু ও রিংকুর বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাজারের স্কুল গেইট থেকে রিংকু দত্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর খবর পেয়ে তার ভাই টিংকু দত্ত থানায় ছোট ভাইকে ছাড়িয়ে আনতে তদবির করতে আসে । বিষয়টি মামলার বাদীর নজরে আসলে পুলিশকে জানানো হয়, সাথে সাথে একই মামলার ওয়ারেন্টভুক্ত ২নং আসামী টিংকু দত্তকে গ্রেফতার করে থানা পুলিশ। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের ঐ কর্মকর্তা।



মামলার এজাহার সূূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট -কমেন্ট করা নিয়ে গত ৩০ মার্চ ঈদগাঁও বাজারের স্বর্ণ ব্যবসায়ী রিংকু এবং কারিগর অপু ধরের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রিংকু দত্ত ও টিংকু দত্তসহ আরো কয়েকজন অপু ধরের কারখানায় গিয়ে উপর্যপুরী হামলা ও ভাংচুর চালায়। ঘটনাটি সামাজিক ভাবে সমাধানের চেষ্টা করেন ব্যবসায়ীরা, তাতে কোনো কর্ণপাত করেনি আসামিরা।


পরে একই এলাকার মৃত ধন ধরের ছেলে স্বর্ণ কারিগর অপু ধর বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত (ঈদগাঁও) তে সি-আর মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য প্রেরন করেন ঈদগাঁও স্বর্ণ শিল্প কারিগরি সমিতি বরাবর। সংগঠনটির সাধারণ সম্পাদক রুবেল কান্তি দে তদন্ত প্রতিবেদন জমা দেন আদালতে। প্রতিবেদন দাখিলের পর আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। ওয়ারেন্ট মূূূূলে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।

Tag
আরও খবর