‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

টেকনাফে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও অস্ত্রসহ আটক এক

কক্সবাজারের টেকনাফের নাফনদী দিয়ে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ১ কেজি ৬৫গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও দেশীয়অস্ত্রসহ মোঃ দীল মোহাম্মদ (৫৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।


মঙ্গলবার (৫সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলা হ্নীলা রঙ্গীখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।


আটক মাদক কারবারি টেকনাফ হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার মৃত আব্দুস সালামের পুত্র।


বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।


তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা আনোয়ার হোসেনের চিংড়ি ঘের এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় মিয়ানমার থেকে কাঠের নৌকায় করে ৪/৫জন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে বিজিবি নৌকা থামানোর সংকেত দেয়। বিজিবির উপিস্থিতি টের পেয়ে নৌকার আরোহীরা নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ধাওয়া করে এক জনকে একটি বস্তাসহ আটক করা হয়। বস্তাটি তল্লাশি চালিয়ে ১ কেজি ৬৫ গ্রাম আইস ও ১টি দেশীয় তৈরী অস্ত্র (এলজি), ২ রাউন্ড তাজা কার্তুজ ও ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা মাদক অস্ত্রসহ আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Tag
আরও খবর