ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

বশেমুরবিপ্রবি'তে ভেটেরিনারি শিক্ষার্থীদের সার্জিক্যাল কিট বক্স বিতরণ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের প্রথম ব্যাচের(২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ৬৫ জন ইন্টার্ন শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ করা হয়েছে। 


সোমবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১১৭ নং কক্ষে এই সার্জিক্যাল কিট বক্স বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগ। সার্বিক অনুষ্ঠানের স্পনসরে ছিলো রেনেটা লিমিটেড।


এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ড. নাজমুল হক, বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের মহাসচিব ডা. সাইফুল বাসার, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মার্জিয়া আফরোজ প্রিয়া। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেটে লিমিটেডের(এএইচডি) সেলস ম্যানেজার মীর কামরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো. ওমর ফারুক ভুইঁয়ান, গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার ডা. আবু তালেব। 


ইন্টার্নশিপ কো-অর্ডিনেশন এবং মনিটরিং কমিটি-২০২৩ এর কনভেনর হিসেবে উপস্থিত ছিলেন ডা. হুর ই জান্নাত জ্যোতি। পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় ছিলেন ইন্টার্ন শিক্ষার্থী সাব্বির খান আকাশ। 


প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা বলেন, "ইন্টার্ন শিক্ষার্থীরা স্মার্ট ভেটেরিনারি চিকিৎসক হিসাবে নিজেকে তৈরি করে প্রান্তিক খামারিদের পাশে থেকে তাদের মুখে হাসি ফুটাতে নিরলস ভাবে কাজ করবে বলে আমার বিশ্বাস। এছাড়া তিনি তার বক্তব্যে ভেটেরিনারি শিক্ষার ইতিহাস, এএসভিএম বিভাগে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ভেটেরিনারি ছাত্র সমিতির গঠন নিয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।"


বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের মহাসচিব ডা. সাইফুল বাসার তার বক্তব্যে জব মার্কেট সম্পর্কে ইন্টার্ন শিক্ষার্থীদের ধারণা দেন ও বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিষ্ট্রেশন প্রাপ্তিতে ভেট নেতৃত্ববৃন্দের সর্বাত্মক সহযোগিতার কথা বলেন।


কৃষি অনুষদের ডিন ড. নাজমুল হক এএসভিএম বিভাগকে অনুষদে রুপান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।


এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. নাজমুল হক বলেন, "এ বছর আমাদের প্রথম ব্যাচের ৬৫ জন শিক্ষার্থী ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিবে। এরমধ্যে ৪৮ জন বাংলাদেশি ও ১৭ জন নেপালি শিক্ষার্থী রয়েছেন। আমি আশা করি সকল শিক্ষার্থীরা ইন্টার্নিশিপের এই ৬ মাসের সদ্ব্যবহার করে সফলতার শিখরে পৌঁছে গর্বিত ও সফল ভেটেরিনারিয়ান হবে।"


Tag
আরও খবর