উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ

শেরপুরে তুচ্ছা ঘটনাকে কেন্দ্র করে মারপিট ভাংচুর\ আহত ৪


শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটি ও ভাংচুরের ঘটনায় উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন মোশারফ হোসেন, আনোয়ার হোসেন অন্য পক্ষের আসাদুল ও আব্দুল হান্নান। তারা সকলে অত্র ইউনিয়নের মধ্যভাগ গ্রামের বাসিন্দা। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান মনিজরুজ্জামান জিন্নাহ। এর আগে শনিবার রাত ৯টার দিকে ওই ইউনিয়নের মধ্যভাগ গ্রামের এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের গোলাম রসুল ধুল্ল্যার ছেলে আব্দুল হান্নানের দোকান থেকে নজরুল ইসলাম ১২০ টাকার প্রয়োজনীয় নিয়ে টাকা পড়ে দিতে চাই। তখন আব্দুল হান্নান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে নজরুল ইসলাম বিষয়টি তার চাচাতো ভাই মোশারফ হোসেনকে জানায়। মোশারফ হোসেন বিষয়টি জানতে তার দোকানে আসা মাত্রই আব্দুল হান্নান ও আসাদুল ইসলাম তার উপর অতর্কিত হামলা চালায়। তাকে বাঁচাতে আনোয়ার হোসেন এগিয়ে এলে তাকেও মারধর করে। পরে আত্মীয় স্বজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করায়। এবং হান্নানের দোকন ঘরও ভাংচুর করা হয়েছে।

এ বিষয়ে জানতে আব্দুল হান্নানের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

আহত মোশারফ হোসেন জানান, বিষয়টি জানতে ও মিমাংসা করতে তার দোকানে গেলেই তারা লাঠি বাটাম দিয়ে আমার উপর হামলা চালায়। এবং আমার মাথা ফেটে দিলে মাটিতে পড়ে যায়। তখন লোকজন আমাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। 

এ বিষয়ে শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, অভিযোগ পায়নি পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag
আরও খবর