‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

এবার টিকটক করে টেকনাফে বহি*স্কৃক দুই শিক্ষার্থী

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে তাদের বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রোববার সকালে এ ঘটনায় পৃথক দুটি বিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।


এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার।


বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার আইডিয়াল পাবলিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র ও স্থানীয় এক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী নিজেরা টিকটক তৈরি করে তা ফেসবুকে পোস্ট করে। এ ঘটনায় টিকটককারী ওই দুই শিক্ষার্থীকে নিয়ে এলাকার বিভিন্ন মহলে সমালোচনা হয়। বিষয়টি নিয়ে নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পরিষদকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাধ্যমে অভিযুক্ত ওই দুই শিক্ষার্থীকে ডেকে তাদের শাস্তি হিসেবে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় এবং নিজ নিজ প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে নোটিশের মাধ্যমে অন্য শিক্ষার্থীদের এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য নোটিশ জারি করা হয়।


উল্লেখ্য, ২০২২ সালের ৩ জুন শ্রেণিকক্ষে টিকটক করায় টেকনাফের একটি বিদ্যালয় থেকে অভিযুক্ত তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছিল। ওই ঘটনার একজন শিক্ষার্থী আজকের ঘটনায় জড়িত ছিল।



আইডিয়াল পাবলিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামিল জানান, স্কুল হচ্ছে পড়ালেখা শেখার জায়গা। এটা কোনো টিকটক করার জায়গা নয়। অভিযুক্ত এক ছাত্রকে শাস্তি দেওয়া হয়েছে। যাতে তার মতো আর কোনো শিক্ষার্থী এসব করার সাহস না পায়। শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।


ওই ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে নিয়মশৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে এক ছাত্রীকে বিদ্যালয় থেকে পরিচালনা কমিটি ও শিক্ষকদের সিদ্ধান্ত অনুসারে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। প্রতিটি শ্রেণিকক্ষে টিকটক থেকে বিরত থাকার পাশাপাশি স্কুলের নিয়মশৃঙ্খলা মেনে চলার জন্য নোটিশ জারি করা হয়েছে।


এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ে নিয়মশৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে শিক্ষার্থীরা জড়িত থাকলে সে ব্যাপারে প্রতিষ্ঠানের শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটি সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে স্থানীয় অভিভাবকদের সচেতন হওয়ার জন্য আমি অনুরোধ জানাব। এখন শিক্ষার্থীদের লেখাপড়ার সময়। তারা যাতে নিয়মবহির্ভূত কোনো কাজ না করে সেদিকে নজর রাখতে হবে।’ পাশাপাশি দুটি ঘটনায় তিনি খোঁজখবর নিচ্ছেন বলে জানান।

Tag
আরও খবর