‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

কক্সবাজারের গভীর জঙ্গলে মিললো মৃত হাতি

গভীর জঙ্গলে মিললো মৃত হাতি। কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়ার গহীন পাহাড়ের একটি জলাধারে দেখা মেলে হাতির মরদেহ। রবিবার সকালে স্থানীয়রা এই মৃত হাতি দেখতে পেয়ে বনবিভাগের ধোয়া পালং বিট অফিসার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কে খবর দেয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যান ধোয়া পালং বিট কর্মকর্তা আব্দুল করিম ও খুনিয়া পালং ইউপি চেয়ারম্যান আব্দুল হক। বিট কর্মকর্তা আব্দুল করিম জানান,স্থানীয়দের মাধ্যমে মৃত হাতি পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়, একইসাথে বনবিভাগের মেডিকেল টিম ও এলিফ্যান্ট রেসপন্স টিম কে খবর দেয়া হয়েছে, তাদের পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যাবে হাতির মৃত্যুর কারণ। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক জানান, স্থানীয়দের মারফত জানার পর এ বিষয়ে বনবিভাগের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি এবং নিজে ঘটনাস্থলে আসি। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, হাতিটি হয়ত দুয়েকদিন আগে মারা গেছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, মৃত হাতিটির সামনের বাম পায়ে আঘাতের চিহ্ন আছে এবং রশি পেচানো আছে।

Tag
আরও খবর