ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

উৎসব মুখর পরিবেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত


৩ সেপ্টেম্বর  (রবিবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৫টি বিভাগে প্রথমবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের অভিষেক সম্পন্ন হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিটি   বিভাগে একযোগে  সকাল ১০ টায় নবীন শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের আগমনে বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা । অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ব স্ব বিভাগের চেয়ারম্যানবৃন্দ। নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার প্রদান করে বিভাগের শিক্ষার্থীবৃন্দ, এ সময় বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।নবীন শিক্ষার্থীদের পদচারণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে। আনুষ্ঠানিকতা শেষে  রুটিন অনুযায়ী প্রতিটি বিভাগে যথারীতি শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়। 


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে বাংলা বিভাগের নবীন শিক্ষার্থী আকলিমা খাতুন বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সাংস্কৃতিক মনায় নিজেকে প্রভাবিত করার সুযোগ পেয়ে আমি আনন্দিত বোধ করছি। ওরিয়েন্টশনের দিনে বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখে আমি খুবই উচ্ছ্বসিত ও বাংলা বিভাগের শিক্ষার্থী হিসেবে আমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আমার পছন্দের তালিকায় অগ্রাধিকার দিয়েছি কারণ এখানে সাংস্কৃতিক ধারায় সাহিত্য শেখানো হয়। সমাজবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ বলেন, আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে' ভর্তি হতে পেরে গর্ববোধ করছি। বিভাগে প্রথম দিনে ক্লাস করতে পেরে মনে হয়েছে এখানে শিক্ষাবান্ধব পরিবেশ পাবো। এই বিশ্ববিদ্যালয়ে নিজেকে দেখে আনন্দ পাচ্ছি।


এ উপলক্ষে প্রদত্ত এক শুভেচ্ছা বার্তায় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুরে নতুন ছাত্র-ছাত্রীদের আগমন এই অঞ্চলকে অত্যন্ত আনন্দমুখর, প্রাণচঞ্চল করে তুলেছে। প্রতিটা প্রতিষ্ঠানেরই সব থেকে বড় আনন্দের দিন যখন সেখানে নতুন অতিথির আগমন ঘটে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের  আগমনে  বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য--- রবীন্দ্র ভাবধারায় শিক্ষা কার্যক্রম পরিচালনা, বঙ্গবন্ধুর আদর্শ বিস্তার ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত একটি শিক্ষায়তন গড়ে তোলা-- তা আরও বেগবান হবে।


তিনি আরো বলেন, নতুনদের আগমন আমাদেরকে আনন্দিত ও উদ্বেলিত করে। আজকে যারা এই বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলো, আমি মনে করি তাদের  অপার সম্ভাবনা রয়েছে। নবীন শিক্ষার্থীরা সংস্কৃতিমণ্ডিত হয়ে বর্তমান বিশ্বের যে চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলা করার জন্য নিজেদের সক্ষম করে গড়ে তুলবে। তারা এখান থেকে গ্রেজুয়েট হয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে এবং একইসঙ্গে বাংলাদেশের উন্নয়নের যে ধারা রচনা করেছেন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা, সেই উন্নয়ন-সমৃদ্ধির ধারায় বাংলাদেশকে সক্রিয় রাখার প্রক্রিয়ায় নবীন শিক্ষার্থীরা যুক্ত হবে। উল্লেখ্য, ২০২২-২৩ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৫টি বিভাগে এই নবীন শিক্ষার্থীরা ভর্তি হয়।

Tag
আরও খবর