‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ আটক ১, নৌকা জব্দ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ এহসান নামে এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি নৌকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে নাফ নদীর তীরে বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়। সে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার কামাল হোসেনের ছেলে।


শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নাফ নদীর তীরে বেড়িবাঁধ এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে আসতে পারে- এমন তথ্যে ঐ এলাকায় অবস্থান নেয় নৌ টহলদল। এ সময় তিনজন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। পরে নৌ টহলদল তাদের চ্যালেঞ্জ করলে দু’জন পালিয়ে যান। তবে অপর একজনকে আটক করা হয়। পরে নৌকাটি তল্লাশি করে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।


তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর