‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

মহেশখালী-কক্সবাজার নৌপথের অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মহেশখালী-কক্সবাজার নৌপথের অনিয়ম, দুর্নীতি, হয়রাণী, নৈরাজ্য ও অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মহেশখালী নাগরিক আন্দোলন নামের একটি সংগঠন। 


বুধবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় মহেশখালী উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


মহেশখালী নাগরিক আন্দোলনের সদস্য শাহরিয়ার আমিন দেলোয়ারের সঞ্চালনায় এবং সমন্বয়ক এস এম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিন মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন— মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সাংবাদিক জাহিদ সরওয়ার, মহেশখালী নাগরিক আন্দোলনের সদস্য সাইফুল ইসলাম সাইফ, সাজ্জাদ মোহাম্মদ নাসিম, ইরফান বাহার, নুরুল আবছার, আমির হোসেন, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম। 


এসময় মানববন্ধনে বক্তারা— নৌপথে লাইফজ্যাকেট ব্যবহার নিশ্চিত করা, ভাড়া ও মালামালের উপর অতিরিক্ত টোল আদায় ও রোগী পরিবহণে হয়রাণী বন্ধ করা, যাত্রী সুবিধার পন্টুন স্থাপন করা, ফিটনেস বিহীন বোট তুলে ফেলে নতুন বোট নামানো, মোহনায় রেস্কিউ বোট স্থাপন, ঝুঁকিপূর্ণ ঘাট সংস্কার করা, টিকিট কাউন্টার স্থাপন করে সি.সি. ক্যামেরার আওতায় আনাসহ মোট ২০ টি দাবী উত্থাপন করে।


মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারকে মাধ্যম করে কক্সবাজার জেলা প্রশাসক বরাবর দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা। 


এদিকে এক মাসের মধ্যে ঘাটের অনিয়ম বন্ধে যৌক্তিক দাবী পূ্রণ না হলে আরো আন্দোলনের ঘোষণা দেন মহেশখালী নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দরা।

Tag
আরও খবর