ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে।

খুলনার কয়রায় পূর্ব শত্রুতার জেরে এসিড নিক্ষেপের ঘটনায় মামলা

মোঃ আবুবকর সিদ্দিক,কয়রা খুলনা প্রতিনিধিঃ

খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের  কুচির মোড় এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে শামীমা নাসরিন (৩৫) এর শরীরে এসিড নিক্ষেপের ঘটনায় ভুক্তভোগী কর্তৃক কয়রা থানায় মামলা করা হয়েছে।


গত শনিবার সন্ধ্যায় কয়রা থানায় ভিকটিম বাদী হয়ে এসিড নিক্ষেপকারীদের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় এজাহার অনুযায়ী জমি-জমা সংক্রান্ত  দীর্ঘদিনের বিরোধ চলে আসা এলাকার প্রভাবশালী খালেক গংদের ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে। তারা হলো, আব্দুল খালেক গাজী (৪৫), সাইফুল গাজী (২৭), আব্দুল মালেক গাজী (৩৫) ও নুর আলম গাজী (৪৫)।


ভুক্তভোগীর বড় সন্তান জাফরের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, খালেক গংরা অত্যন্ত প্রভাবশালী, তারা কাউকে পরোয়া করে চলেনা। তারা সবসময়ই তাদের বাড়ি থেকে বিতাড়িত করার জন্য জীবন নাশের হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে গত ২২/০৯/২০২২ ইং তারিখে কয়রা থানায় একটা জিডি করা হয়, জিডি নম্বর- ৯৮৩। জিডি করার পর উক্ত খালেক গংরা আরো বেপরোয়া হয়ে এমন জঘন্য কাজ করেছে। তিনি আকুতি করে বলেন আমরা জায়গা ছেড়ে চলে যাবো কারন আমটা বাচতে চায়। ওখানে থাকলে স্থানীয় প্রভাবশালী ও খালেক গংরা জীবনে শেষ করে দিবে।


এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা বলেন, বর্তমানে ওই ভুক্তভোগী নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় সেখান আমরা যেয়ে স্বাক্ষাত করে মামলা দিতে বলি। পরে ওই ভুক্তভোগ নারী হাসপাতাল থেকে  লিখিত অভিযোগ পাঠিয়েছেন। উক্ত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।তিনি আরও বলেন, খুব বড় কিছু মনে হয়নি। হাসপাতালের ডাক্তার বলেছেন, অবস্থা আশংকাজনক নয় এবং এসিড কিনা তিনি নিশ্চিত নন।


ঘটনাটি কয়রার ম‌হেশ্বরীপুর ইউনিয়নের গিলাবা‌ড়ি কু‌চির মোড় এলাকায় নিজ বাড়িতে গত শুক্রবার দিবাগত রাত ৩ টার দি‌কে এসিড নি‌ক্ষে‌পের।


ইতিপূর্বে গত ১১ জুলাই সকালে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় প্রভাবশালীরা এই গৃহবধূকে বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে এনে গাছের সাথে বেধে বিবস্ত্র করে ব্যপক  মারধোর করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনা নিয়ে  বিভিন্ন মি‌ডিয়ায় একাধিক প্রতিবেদন প্রকাশ ও প্রচারের পর থানায় মামলা নেয় পুলিশ।

Tag
আরও খবর