বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

জয়পুরহাটে ১৩৬ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ মেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি এলাকা হতে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করছে র‌্যাব-৫।

মঙ্গলবার (২৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাঁচবিবি উপজেলার  করিয়া দরগারঘাট এলাকা হতে ১৩৬ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩০ আগস্ট) সকাল ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫, জয়পুরহাট।

গ্রেফতাররা হলেন— জয়পুরহাট সদরের কল্যানপুর গ্রামের শাহাদাতের ছেলে আবু হাসান সাজু (২৩)।

র‌্যাব জানায়, মাদক কারবারি আবু হাসান সাজু জয়পুরহাট সদরের বিভিন্ন  এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলের একটি বড় চালান পাঁচবিবি এলাকা দিয়ে আসবে এবং আর রাতে ওই মাদক অন্য পার্টির কাছে পৌঁছে দেওয়া হবে— এই রকম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে একটি চৌকশ অপারেশন দল পাঁচবিবি উপজেলার করিয়া দরগারঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর