‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

চকরিয়ায় বন্যাদুর্গত ৯০০ পরিবারের মাঝে মানবিক সহায়তায় গৃহস্থালি সামগ্রী বিতরণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে গৃহস্থালী সামগ্রী ও ওয়াস কীট বিতরণ করা হয়েছে।


বেসরকারী সংস্থা এসএআরপিভি ও এনআরসি (নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল) এর উদ্যোগে রোববার ও সোমবার দুইদিনে উপজেলার কাকারা, বরইতলী ও কোনাখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৯শত পরিবারের মাঝে এই মানবিক সহায়তা হিসাবে গৃহস্থালী সামগ্রী ও ওয়াস কীট বিতরণ করা হয়েছে ।


চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী পরিবারের মাঝে এসব গৃহস্থালী সামগ্রী ও ওয়াস কীট বিতরণ করেন।


এসময় উপস্থিত ছিলেন এসএআরপিভি কক্সবাজারের আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম (মুহিত), এনআরসি বাংলাদেশ’র জরুরী ত্রাণ সমন্বয়কারী মোঃ গোলাম মেহেদী, এসএআরপিভি’র উন্নয়ন কর্মসূচীর জেষ্ঠ্য পরিচালক মোঃ নাজমুল হক নেহাল, কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, কাকারা ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন, বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জমান, এসএআরপিভি’র ত্রাণ সমন্বয়ক ইয়াসমিন সুলতানা, টিম লিড়ার জিয়াউর রহমান, হিসাব ব্যবস্থাপক মোঃ সোয়াইবুল হক প্রমুখ। এছাড়া বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য, সদস্যা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চকরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পর অল্প সময়ে বেসরকারী সংস্থা এসএআরপিভি ও এনআরসি মানবিক সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে, যা প্রশংসার দাবী রাখে। তিনি চকরিয়ায় আরও যেসব ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসএআরপিভি ও এনআরসি’র প্রতিনিধিদের আহবান জানান।

Tag
আরও খবর