তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

মির্জাগঞ্জে লোকালয়ে হনুমানের আক্রমণে স্কুলছাত্র গুরুতর আহত

স্কুল মাঠে বসা হনুমান (বামে) ও আহত স্কুল ছাত্র আরিফ (ডানে)


পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী শহর এলাকায় একটি বিরল প্রজাতির কালোমুখো হনুমান দেখা গেছে।


সোমবার (২৮ আগস্ট) বিকাল পৌনে চারটার দিকে সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে হনুমানটি দেখতে পায় স্থানীয়রা। এসময় উৎসুক জনতা উত্ত্যক্ত করলে হনুমানটি আক্রমণ করে বসে। এতে আরিফ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়। সে অত্র স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ও পশ্চিম সুবিদখালী গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকাল পৌনে চারটার দিকে সুবিদখালী হাই স্কুলের প্রধান ফটকের পাশে বাউন্ডারীর উপর হনুমানটি দেখতে পায় ছাত্রছাত্রীরা। একই সময় বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলছিল। হনুমানটি দেখতে ধীরে ধীরে স্থানীয় লোকজন ভিড় করলে সে মাঠের মধ্যে প্রবেশ করে। এসময় উৎসুক ছাত্র-ছাত্রী ও স্থানীয়রা হনুমানের চারপাশে ঘিরে ধরে তাকে উত্যক্ত করতে থাকে। এতে অতিষ্ঠ হয়ে সে এক ছাত্রীকে আক্রমণ করে বসলে ওই ছাত্রী দৌড়ে চলে যায়। পরে মাঠের মধ্যে প্রবেশ করে খাইরুল নামে এক ফুটবল খেলোয়ারকে আক্রমণ করলে সেও দৌড় দেয়। এরপর আরিফ হনুমানটিকে ঢিল ছুড়লে তাকে আক্রমণ করে বাম হাতের মাংস তুলে নিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে এ ঘটনার পর হনুমানটিকে আর দেখা যায়নি।


উপজেলা বন কর্মকর্তা মোঃ উজ্জল মিয়া জানান, ধারনা করা হচ্ছে কলাবাহী ট্রাকে করে হনুমানটি এদিকে আসতে পারে। তবে এগুলো আবার নিজ গন্তব্যে চলেও যাবে। হনুমান খুবই নিরীহ প্রকৃতির। এদেরকে বিরক্ত না করলে কাউকে আক্রমণ করার আশঙ্কা নেই। আর এসব বন্যপ্রাণীকে খাবার দেওয়া যাবে না। তারা প্রাকৃতিকভাবে নিজের খাবার খুঁজে নিতে সক্ষম।

আরও খবর