সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেরপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্য ও অংশীদারদের অংশগ্রহণে ২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি। এসময় তিনি বলেন, বাংলাদেশে কোন উগ্রবাদ, জঙ্গীবাদ ও ধর্মকে পুঁজি করে যারা দেশে বিশৃঙ্খলা করে তাদের কোন ঠাই নেই। মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এদেশের উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এসব উগ্রবাদের প্রতিহত করতে হবে। এজন্য সকল ধর্মের মানুষকে সজাগ সৃষ্টি রাখতে হবে। শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ স ম নুরুল ইসলাম হিরু, মুক্তিযোদ্ধা সদর উপজেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ। সমাবেশে শেরপুর সদর উপজেলাসহ পাঁচ উপজেলার সামাজিক সম্প্রীতি কমিটির নেতৃবৃন্দ এবং সকল ধর্মের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, পুরোহিত বিভিন্ন উপসনালয়ের ধর্ম গুরুগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর