‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

মহেশখালীর রেজাউল, ৪৩ লাখ টাকার স্বর্ণসহ বিমানবন্দরে আটক

দুবাইফেরত মহেশখালীর রেজাউল ৪৩ লাখ টাকার স্বর্ণসহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক।


রবিবার (২৭ আগস্ট) সকাল ৯টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা দুবাই থেকে আসা ফ্লাইটে অভিযান চালিয়ে মোহাম্মদ রেজাউল করিমের ব্যাগ তল্লাশি করে প্রায় ৪৩ লাখ টাকার সমমূল্যের আধা কেজি স্বর্ণ জব্দ করে।



এই বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আঞ্চলিক কার্যালয়ে সহকারী পরিচালক মো. আবদুল মতিন তালুকদার বলেন, রেজাউল সকাল ৯টার দিকে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের FZ-563 ফ্লাইটে করে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে তার ব্যাগ তল্লাশি করা হয়। এই সময় তার কাছ থেকে মোট ৫৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার, ৫টি স্বর্ণের চুড়ি, দুটি স্বর্ণের পিণ্ড ও ৫টি রিং সদৃশ স্বর্ণ উদ্ধার করা হয়।’


উদ্ধার হওয়া এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৫ হাজার ৩৫০ টাকা। রেজাউলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


আটক রেজাউল করিম মহেশখালী পৌরসভার ৫ নং ওয়ার্ড ঘোনার পাড়ার আবুল হোসেনের পুত্র।

Tag
আরও খবর