রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

আশাশুনিতে দূর্গা পুজা উপলক্ষে মতবিনিময় সভা

আশাশুনিতে আসন্ন শারদীয়া দূর্গা পুজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আশাশুনি এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, ওসি মোঃ মমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাশ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, হিন্দু বৈদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্ত্তী, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, সহকারী অধ্যপক মাহবুবুল হক ডাবলু, প্রভাষক দিপঙ্কর বাছাড় দিপু, দিপংকর কুমার সরকার দীপ, হাজী দাউদ হোসেন, মাওঃ আবু বক্কর সিদ্দীক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক হিরুলাল বিশ্বাস, সাবেক অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, সুরঞ্জন কুমার ঢালী, প্রকাশ কুমার গাইন, মিলন কুমার মন্ডলসহ বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। 
এবছর আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে ১০৮ টি পূজা মন্ডপে/ মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনু্ষ্ঠিত হবে। এসব মন্ডপ ও মন্দিরে আইন শৃংখলা বজায় রাখাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়। উল্লেখ্য উপজেলার সকল পুজা মন্দির/মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনতে কাজ শুরু হয়েছে এবং যে সব পুজা মন্ডপ/মন্দির ঝুঁকিপূর্ণ সেগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরতার করতে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Tag
আরও খবর