নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

ভারতে পাচার কালে ৬টি সোনার বারসহ ফারুক হোসেন গ্রেফতার

ভারতে পাচার কালে ৬টি সোনার বারসহ ফারুক হোসেন গ্রেফতার


 

মো: আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির অভিযানে অর্ধ কোটি টাকা মূল্যের ৬টি সোনা বার উদ্ধার হয়েছে। সোনা পাঁচারের অভিযোগে আটক হয়েছেন ফারুক হোসেন (৪২) নামের এক ব্যক্তি। তিনি সাতক্ষীরা কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।

আজ শনিবার ২৬শে আগস্ট দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপি-এর এলাকাধীন মেইন পিলার ১৩/৩-এস ৫ আরবি হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বটগাছতলা পাকারাস্তার উপর থেকে ফারুক হোসেনকে ৬টি সোনার বারসহ আটক করেন বিজিবি সদস্যরা।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক-পিএসসিজি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে দায়িত্বপূর্ণ সাতক্ষীরা কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের বটগাছতলা পাকারাস্তা এলাকা থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, বিজিবি'র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অদ্য ২৬শে আগস্ট ২০২৩ ইং তারিখ কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপি এর এলাকাধীন মেইন পিলার ১৩/৩-এস ৫ আরবি হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বটগাছতলা পাকারাস্তা এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাঁচার করবে এমন তথ্যের ভিত্তিতে  কাকডাঙ্গা বিওপি‘র নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল ঐ এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিক দল দুপুর ১২টার দিকে ঐ এলাকা দিয়ে ভ্যানযোগে গমনকালীন সময়ে মোঃ ফারুক হোসেন (৪২) কে আটক করে। পরবর্তীতে আভিযানিক দল আটককৃত ভ্যানগাড়ি তল্লাশী করে ৬টি স্বর্ণেরবার উদ্ধার করে।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলিগ্রাম যার মূল্য সাতান্ন লক্ষ তিয়াত্তর হাজার সাতশত তেতাল্লিশ টাকা। 

এ ব্যাপারে ধৃত ব্যক্তিকে কলারোয়া থানায় সোপর্দ ও কোর্ট আদেশ গ্রহণ করতঃ স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ৩৩ বিজিবির অধিনায়ক।

Tag
আরও খবর