ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

নৌকা ডুবি, নিখোঁজ -১




 নোয়াখালী জেলার  হাতিয়া উপজেলায়  মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত বোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায়  ২৪ জন যাত্রীকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়েছে।  তবে এখনো এক যাত্রী নিখোঁজ রয়েছেন।  


নিখোঁজ ব্যক্তি নাম মো.শাহজাহান (৪০)। তিনি উপজেলার মরদ্দী ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে।  


শুক্রবার (২৫ আগস্ট) বিকেলের দিকে উপজেলার চরআতাউর থেকে কোরালিয়া ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।  


স্থানীয় বাসিন্দা আশ্রাফ হোসেন জানান, বিকেলের দিকে উপজেলার চরআতাউর থেকে তমরদ্দী ইউনিয়নের কোরালিয়া ঘাটের উদ্দেশে ২৫জন শ্রমিক নিয়ে একটি ইঞ্জিন চালিত বোট ছেড়ে যায়। মেঘনা নদীল মাঝ পথে আসলে ইঞ্জিনচালিত বোটটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। পরে পাশে থাকা আরেকটি বোট ২৪ যাত্রীকে জীবিত উদ্ধার করেন। কিন্ত এ ঘটনায় এখনো একজন যাত্রী নিখোঁজ রয়েছেন।  


হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার প্রবীর কুমার বলেন, আজকে নদী উত্তাল রয়েছে।  তীব্র ঢেউয়ের মুখে পড়ে বোটটি ২৫জন শ্রমিক নিয়ে নদীতে ডুবে যায়। পরে ২৪জনকে উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ড সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও খবর