শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

সানজিদা আরমিন মীমের কবিতা "আমি সেই কামিনী”

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-08-2023 05:28:21 pm

সানজিদা আরমিন মীম। © ফাইল ছবি

 

আমি সেই কামিনী

আমি দুর্গেশ নন্দিনী।

যোদ্ধার হাতের তলোয়ার আমি;

আমি অগ্নিবীণা।

রণ প্রান্তরের প্রলয় আমি,

আমিতো স্বর্গ সীমানা।

আমি রবি-শশী দেখে বাঁচতে শেখার

নতুন উদ্দীপনা।

আর মশী হাতে অন্যায়ের বিরুদ্ধে

কবির লেখা কবিতা।


আমি একাত্তরের অকুতোভয়ী;

বিদ্রোহী বীরাঙ্গনা,

যে জীবন দিতে প্রস্তুত

তত্রাচ সম্ভ্রম দিতে না।

আমিতো অসুরের বুকের রক্ত ঝড়ানোর

সাহসী সম্ভাবনা।

যে সত্যের জন্য নির্মল

তবু অসত্য সহে না।

আমিযে এক অমর আহূতি

ঈশ্বর দেবতা হতে।

যত অবিচার আর সমর থেকে এসেছি ধরিত্রী রক্ষার্থে।


আমি চির উন্নত শির হিমালয় জয়ী

মহাযাত্রার পথে।

এই অভয় প্রাণ ভয় করেনা

অভ্র কি অতলে।

কতযে ভূ-অতল সব ছাড়িয়ে

আমি করেছি শূন্য জয়।

এ দুরূহে পিছু হটিনি একটিবারও

জেনেও জনম ক্ষয়।

এই আমি নিত্য লক্ষ্মী সীতা

জায়া হয়ে ঘর কোণে;

করেছি জয় বিশ্ব ব্রহ্ম

তবু মানিনা পরাজয়ে।

আমিতো সেই সাহসী ললনা

যে ছাড়িয়ে নিয়তি জাল;

গড়েছি জীবন নিজের হাতে

হইনি পর নির্ভর।


আমি দুষ্প্রয়াসী, দুঃসাহসী

আমি দুর্ধর্ষ মেয়ে;

যে অকাল দিনে করেছে লড়াই কালী দুর্গার বেশে।

আমিতো সেই অতুল দেবী, সুহাসিনী

বিভাষিত দু নয়নে;

আমি দুঃখকে পড়িয়ে লোউহলৌহ শিকল

আর সুখকে বিলাই অন্যে।

আমিই সেই দুঃখিনী মা

যে শত দৈন্যের মাঝেও;

করেনা গ্রহণ অন্ন-আহার

সন্তানেরে রেখে।

এইতো আমি বঙ্গ ললনা;

শতরূপা এই আমি।

চক্ষু যুগলে ঈর্ষা নয়

রয়েছে সম্ভাবী।



◾◾◾◾

লেখক,সানজিদা আরমিন মীম

শিক্ষার্থী, আইন বিভাগ, ২০২০-২০২১ সেশন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ।


আরও খবর

6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২৩ দিন ১১ ঘন্টা ৫১ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

২৭ দিন ৩ ঘন্টা ১২ মিনিট আগে






deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৬৬ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে