যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক


শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে ইয়াবা ট্যাবলেটসহ আসাদুল ইসলাম (২৬) নামের এক মাদক ব্যবসায়ী ও তার সহযোগী সুমন আহম্মেদ (২৪) কে গ্রেপ্তার করেছে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প। মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। এর আগে সোমবার রাতে তাদের জুয়ানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন মাদক ব্যবসায়ী আসাদুল ইসলাম মহিপুর বুইড়তলা পাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে ও একই এলাকার সুমন আহম্মেদ মৃত আব্দুস সামাদের ছেলে। জানা যায়, মাদক ব্যবসায়ী আসাদুল ইসলাম দীর্ঘদিন ধরে নন্দীগ্রামের কুন্দারহাট এলাকাসহ বিভিন্ন স্থান থেকে মাদক নিয়ে শেরপুরে বিক্রয় করে আসছে। এরই ধারাবাহীকতায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এম এ ওয়াদুদের নেতৃত্বে ও সার্জেন্ট ফরিদুজ্জামান, মাসুদ রানা ফোর্সসহ অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা-বগুড়া মহাসড়কের জুয়ানপুর এলাকায় মাদক ব্যবসায়ী আসাদুল ও তার সহযোগী সুমন আহম্মেদকে আটক করে। এবং তাদের নিকট থেকে ৩০ ইয়াবা ট্যাবলেট ও একটি মাদককের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে। 

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এম এ ওয়াদুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এবং মাদকসহ ব্যবসায়ী আসাদুল ইসলাম ও সহযোগী সুমকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, আটককৃত দুজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যবসায়ী আসাদুল ইসলামের নামে থানায় এর আগেও মাদক মামলাও আছে।

Tag
আরও খবর