শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

মিজানুর রহমান আজহারী মুনার ৬ষ্ঠ কনভেনশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।

এ এম রিয়াজ কামাল হিরণ ( Contributor )

প্রকাশের সময়: 20-08-2023 03:23:34 am



মিজানুর রহমান আজহারী মুনার ৬ষ্ঠ কনভেনশনে যোগ দিতে  যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় আগামী ১৮ আগস্ট শুরু হচ্ছে প্রবাসে মুসলমানদের সবচেয়ে বৃহৎ মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) সম্মেলন। তিন দিনের এ সম্মেলন চলবে ২০ আগস্ট পর্যন্ত। 

এই সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারী। এই সম্মেলনে তিনি বিশেষ বক্তা হিসেবে কুরআন ও হাদিসের বিশ্লেষণধর্মী বক্তব্য দেবেন।
করোনাকালীন বিরূপ পরিস্থিতির কারণে ৩ বছর বিরতির পর এবার নতুন রূপে এবং আরও বৃহৎ পরিসরে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা ‘মুনা কনভেনশন-২০২৩’ এর আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্টের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে ১৮, ১৯ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে এবারের কনভেনশন।

আল-কুরআন গাইডেন্স ফর হিউম্যানিটি’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে এবারের কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে মুসলিম জীবনে বিশেষ করে বাংলাদেশি-আমেরিকান পরিবারের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

উল্লেখ্য, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা সংক্ষেপে মুনা হচ্ছে আমেরিকার একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন। মানুষের ব্যক্তিগত, নৈতিক ও সামাজিক মানোন্নয়নের জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় মুনা।

১৯৯০ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যে করপোরেশনভুক্ত হওয়া সংগঠনটি বর্তমানে ৪০টিরও বেশি অঙ্গরাজ্যে নিয়মিত কার্যক্রম চালাচ্ছে।

এবারের ৬ষ্ঠ কনভেনশনে ২৪-২৫ হাজার ডেলিগেটের অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ^খ্যাত ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। কনভেনশন সফল করতে মুনার ন্যাশনাল, জোনাল, চ্যাপ্টার ও সাব চ্যাপ্টার দায়িত্বশীলরা দিনরাত পরিশ্রম করে চলছেন। 

Tag
আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪১ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৭ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে