নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

বোরকা পরে প্রতারণা, অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটে নিচ্ছে, সতর্কতায় মাইকিং

বোরকা পরে প্রতারণা, অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটে নিচ্ছে, সতর্কতায় মাইকিং


 

 বোরকা পরে প্রতারণা, অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটে নিচ্ছে, সতর্কতায় মাইকিং

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরার শ্যামনগরে দুবৃর্ত্তদের বিষয়ে সতর্ক হতে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে। উপজেলার পৌর এলাকায় বসবাসরতদের জীবন ও মালের নিরাপত্তার স্বার্থে এমন উদ্যোগ নেয়া হয়। স্থানীয় চেয়ারম্যানের পক্ষ হতে নিয়োজিত স্বেচ্ছাসেবীরা আজ শনিবার ১৯শে আগষ্ট সকাল থেকে গোটা এলাকা ঘুরে দুবৃর্ত্তদের বিষয়ে পৌরবাসীকে সর্তক করেন। এসময় স্থায়ী ও অস্থায়ী বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করে করে জানানো হয় অপরিচিত একদল নারী ও পুরুষ বোরকা পরে বাড়ি বাড়ি যেয়ে সাহায্য চাইছে। পরক্ষণে সুযোগ বুঝে বাড়ির বয়োবৃদ্ধ এবং নারী সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটে নিচ্ছে। অপরিচিত কাউকে বাড়িতে প্রবেশ করতে দেয়ার আগে বিষয়টি থানা পুলিশকে অবহতি করার অনুরোধ জানানো হয় প্রচারকালে।

এ সব বিষয়ে শ্যামনগর পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রধান সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. জহুরুল হায়দার বলেন, সম্প্রতি কিছু অপরিচিত নারী ও পুরুষ বোরকা পরে দুবৃর্ত্তপনা শুরু করেছে। প্রায় প্রতিদিন সুযোগ বুঝে বাসা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কিংবা চেতনানাশক স্প্রেরের সহায়তা নিয়ে পরিবারের সদস্যদের জিম্মি ও অচেতন করে সর্বস্ব লুটে নিচ্ছে। তাদের বিষয়ে পৌরবাসীকে সতর্ক হতে এবং পুলিশকে অপরাধী আটকে সহায়তা করতে তিনি এমন উদ্যোগ নিয়েছেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, হাওলভাঙিসহ কয়েকটি এলাকায় অপরাধ সংঘঠনের পর অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। বোরকা পরে দিনের বেলা যারা অপরাধ করছে তাদের আটকে পুলিশের টহল বাড়িয়ে দেয়া হয়েছে। তবে স্থানীয়রা সতর্ক থেকে তাৎক্ষণিক তথ্য দিয়ে এসব দুবৃর্ত্তকে ধরিয়ে দিতে ভুমিকা রাখতে পারে।

Tag
আরও খবর