ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

জনগণ ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় চায় না








বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতায় দেখতে চায়না বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। তিনি বলেন,বিএনপি কী করবে, অন্যান্য রাজনৈতিক দল কী করবে, সেটা বড় কথা নয়। দেশের জনগণ ইতিমধ্যে সিন্ধান্ত নিয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে আর ক্ষমতায় দেখতে চায়না।      


আজ শনিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার পদত্যাগ এবং প্রতিহিংসার বিচারে বন্দী বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে নোয়াখালী জেলা বিএনপি ও সহযোগী গঠনগুলো এ পদযাত্রার আয়োজন করে।  


জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ টেনে বলেন, এ জালিম সরকার মাওলানা দেলেয়ার হোসাইন সাঈদীর জানাজা থেকে মানুষকে বঞ্চিত করেছে। এই সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেনা, এই সরকারের পতন অনিবার্য। হাসিনা সরকারের আয়ু নেই। এ সময় তিনি প্রয়োজনে নেতাকর্মিদের শাহাদাতের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেন। 



নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শৃঙ্খলার সাথে আন্দোলনের মাঠে থাকবেন। অবশ্যই আমাদের জয় হবে, গণতন্ত্রের জয় হবে।


বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী জেলে। হাসিনার পতন রাজনৈতিক ভাবে হয়ে গেছে। এখন জোর করে ক্ষমতায় আছে। জোর করেও আর বেশি দিন থাকতে পারবেনা। এখন গ্রামের মানুষও মামলা আর গ্রেফতারকে ভয় করেনা। 



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, তার জন্য ভালো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিয়ে, সকল বিরোধী দলের রাজনৈতিক বক্তব্য ও জনগণের সেন্টিমেন্ট আমলে নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করা। এরপর একটি কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সংসদ নির্বাচনের ব্যবস্থা করা। না হয় আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে, এমনকি বিচারালয়কে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে পারবেনা। 


তিনি বলেন, আজকে ব্যাংকে টাকা নেই, রিজার্ভে টাকা নেই। সব লুটপাট করে নিয়ে গেছে। জনগণের আন্দোলন কখনো বৃথা যায়না। পৃথিবীর কোনো জায়গায় জনগণের আন্দোলন ও গণশক্তিকে প্রশাসন ব্যবহার করে দমন করতে পারেনা। অতএব বাংলাদেশেও এটা পারবেনা। আজকে শুধু বাংলাদেশের মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেনা। আজকে সারা পৃথিবী সরকারের বিরুদ্ধে।  


পদযাত্রা সমাবেশে তিনি নির্বাচন প্রসঙ্গ টেনে বলেন, দেশকে রক্তপাত,গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিয়ে, অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে নিরেপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হোক। তারেক রহমানের ভয় নেই। জনগণের আদালতে নির্দোষ হয়ে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।  


জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে পদযাত্রায় বক্তব্য রাখেন, নোয়াখালী ৫ আসনের সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন প্রমূখ।  


এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছের,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল প্রমূখ উপস্থিত ছিলেন।


এস/ দেশচিত্র

আরও খবর