বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

আশাশুনির খাজরায় পূজা মন্ডপে সিসি ক্যামেরা প্রদান

আশাশুনি উপজেলার খাজরায় বিভিন্ন পূজা মন্ডপে নিরাপত্তা বজায় রাখতে সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় খাজরা ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে এ ক্যামেরা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসন্ন শারদীয়া দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইন শৃংখলা বজায় রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী সকল মন্দিরকে সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত প্রদান করেছেন। সিদ্ধান্ত বাস্তবায়নে এবং সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিক নির্দেশনা মোতাবেক খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম ব্যক্তিগত অর্থে সিসি ক্যামেরা ক্রয় করেছেন। বৃহস্পতিবার তিনি ইউনিয়নের ১৪ টি মন্দিরের জন্য ১৪ টি সিসি ক্যামেরা বিতরণ করেন। ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডলের হাতে ক্যামেরা সেট তুলে দিয়ে এ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম। এসময় ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দাশ, ইউপি সদস্য হাসমত ঢালি, রামপদ সানা, মহিলা মেম্বর তহমিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর